বিনোদন

অনেক চেয়েও বচ্চন পরিবারের পুত্রবধূ হতে পারেননি রানী মুখার্জ্জী, জয়া বচ্চনের জন্যই ভেঙে যায় বিয়ে

রানী মুখার্জ্জী বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী। নব্বইয়ের দশকের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন তিনি। শুরুর সময় থেকেই একাধিক হিট ছবি উপহার দিয়ে গেছেন নিজের দর্শকদের। বর্তমানে অভিনেত্রীকে বড়পর্দায় বিশেষ দেখা যায় না। এখন খুব বাছাই করা ছবিতেই অভিনয় করেন তিনি। এই মুহূর্তে নিজের বেশিরভাগ সময়টাই পরিবারকে দিতে পছন্দ করেন অভিনেত্রী। তবে সম্প্রতি নিজের পুরনো সম্পর্কের সূত্র ধরেই চর্চায় তিনি।

একটা সময় অভিষেক বচ্চনের সাথে নিজের সম্পর্ক নিয়ে প্রায়ই চর্চায় থাকতেন মিডিয়াতে। সেইসময় তাদের সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন প্রায় সকলেই। তাদের সেই সম্পর্ক গড়িয়েছিল বিয়ে পর্যন্তও। তবে শেষপর্যন্ত জয়া বচ্চনের জন্যই বিয়ে ভেঙে যায় তাদের। জয়া বচ্চন চাননি রানী মুখার্জ্জী তাদের পরিবারের পুত্রবধূ হয়ে আসুক। অবশ্য তার পিছনে ছিল একটি যুক্তিযুক্ত কারণ। সেই কারণের কথা শুনলে অবাক হবেন আপনারাও। নিজের কারণেই অভিষেকের সাথে সংসার বাঁধতে পারেননি অভিনেত্রী।

নিজের কর্মজীবনে বলিউডের বিগবি অমিতাভ বচ্চনের সাথেও স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে ঘনিষ্ঠ দৃশ্যেও অভিনয় করতে দেখা গিয়েছে তাদের। ২০০৫’এ সঞ্জয় লীলা বানশালী পরিচালিত ‘ব্ল্যাক’ ছবিতে অমিতাভ বচ্চনের সাথে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সেখানেই একটি চুম্বনের দৃশ্যে দেখা গিয়েছিল তাদের। আর সেই কারণ বশতই রানী মুখার্জ্জীকে বচ্চন পরিবারের পুত্রবধূ বানাতে রাজি হননি জয়া বচ্চন।

তার মতে, অভিষেকের সাথে রানীর সম্পর্ককে মান্যতা দিলে পরবর্তীকালে সেই নিয়ে প্রশ্ন উঠতে পারে। যেকোনো কারণবশতই হোকা আঁঙুল উঠতে পারে বচ্চন পরিবারের দিকে। আর সেই সুযোগ কাউকেই দিতে চাননি অমিতাভ পত্নী। তাই সেই বিয়েতে মান্যতা দিতে ঘোর বিরোধী ছিলেন তিনি। এরপর ২০০৭’এর ২০’শে এপ্রিল বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের সাথে সাত পাকে বাঁধা পড়েন অভিনেতা। উল্লেখ্য, রানী মুখার্জ্জীও ২০১৪’র ২১’শে এপ্রিল আদিত্য চোপড়ার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে এই দুই তারকাই আলাদাভাবে নিজেদের সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন।

Devparna Acharya

Recent Posts

ভোটের আগে চরম আক্রমণ! ৪৮ ঘণ্টার মধ্যে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক চার্জশিট আনছেন শাহ—ঘরে ঘরে পৌঁছবে নথি

ভোটের আগে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আর মাত্র দু’দিনের মধ্যেই বড় পদক্ষেপ…

March 26, 2026

দুপুরে আগুন ঝরা গরম, বিকেলে আকাশ ফাটিয়ে ঝড়-বৃষ্টি! আজই কি কালবৈশাখীর ধাক্কায় বদলে যাচ্ছে বাংলার আবহাওয়া?

দুপুরে রাস্তায় বেরোলেই হাঁসফাঁস গরম, আর বিকেল গড়াতেই হঠাৎ ঝড়-বৃষ্টি—আজ পশ্চিমবঙ্গের আবহাওয়ায় এমনই নাটকীয় পরিবর্তনের…

March 26, 2026

যুদ্ধের মাঝে গ্যাস নিয়ে হাহাকার! সত্যিই কি শেষ হয়ে যাচ্ছে এলপিজি—কী জানাল মোদি সরকার?

হঠাৎ করে গ্যাস নিয়ে এত আতঙ্ক কেন? যুদ্ধের খবরে কি সত্যিই দেশে এলপিজি শেষ হয়ে…

March 25, 2026

এপ্রিলেই সোনার দামে চমক! এখন কিনবেন, না অপেক্ষা করবেন? জানুন কী বলছে বাজার

এপ্রিল মাসে সোনার দাম কোন দিকে যাবে তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক পতনের…

March 25, 2026

শেষ মুহূর্তে টিকিট বাতিল? এক টাকাও ফেরত নয়! রেলের নতুন নিয়মে যাত্রীদের বড় ধাক্কা

শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল? এবার কিন্তু পুরো টাকাই উড়ে যেতে পারে! ভারতীয় রেল টিকিট বাতিলের…

March 25, 2026

ব্যাংক বন্ধের ঝড় আসছে! টানা ৫ দিন ছুটি—কবে কবে বন্ধ, এখনই জেনে নিন

মার্চের শেষ সপ্তাহে টানা কয়েকদিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। রাম নবমী, সপ্তাহান্ত ও মহাবীর জয়ন্তী…

March 25, 2026