বিনোদন

কিছুদিনেই শেষ হবে ‘রানিমা’র জীবন, সামনে এল ‘রানিমা’র শেষ পর্বের ছবি

চার বছরের সম্প্রচারে সম্পূর্ণ হতে চলল ‘করুণাময়ী রানী রাসমণি’ রানীমার জীবনচক্র। সম্প্রতি রানীমার বিদায়বেলার শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। রানীমা চলে যাবেন এবার তাঁর মা ভবতারিণীর কাছে থেকে যাবে রানিমার পুরো পরিবার আর শ্রী শ্রী রামকৃষ্ণ। রানীমা চলে গেলেও এই মুহূর্তে বন্ধ হচ্ছেনা ধারাবাহিকের শ্যুটিং এই কথা নিজেই জানিয়েছেন রানীমা আর পরিচালক।

এই প্রসঙ্গে ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ জানিয়েছেন, রানীমার পর্ব শেষ হয়ে গেলেও এখনই এই ধারাবাহিকটি শেষ হবে কিনা তা কিছুই ঘোষণা হয়নি। রাজেন্দ্র বাবুর ও মন খারাপ দিতিপ্রিয়া আর অভিনয় করবেননা বলে তবে তিনি প্রশংসা করেছেন বারবার দিতিপ্রিয়ার অভিনয়ের। এরপরে রামকৃষ্ণ আর রানীমার গল্প দেখানো হবে।

খুব শীঘ্রই এই ধারাবাহিকে রানীমার তিরোধান দিনের পর্ব কয়েকের মধ্যেই দেখানো হবে। কিছুদিন আগেই দেখানো হয়েছে, রাজবাড়ির সব মোহ ছেড়ে দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের সেবায় নিয়োজিত হয়েছে। জীবন শেষের পথে বুঝতেই তিনি মন্দিরের সব দায়িত্ব রামকৃষ্ণ পরমহংসের হাতে সঁপে দিয়েছেন। কিন্তু তার আগেই শুটিংয়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ধারাবাহিকে রানীমার মৃত্যু মানেই দিতিপ্রিয়ারও ট্র‍্যাক শেষ হয়ে যাচ্ছে তা লকডাউনের প্রোমো দেখে অনেকেই বুঝে গিয়েছেন। আর এতেই মন খারাপ কলাকুশলী থেকে মা কাকিমা।

২০১৭ সাল থেকে ধারাবাহিকের শ্যুটিং শুরু হয়। গত ১৭ই জুন এই ধারাবাহিক ৪ বছরে পা দিল। সময় অনেকটাই বড়। এই সময় ইউনিটের সকলে একটি পরিবারের মতো হয়ে উঠেছিলেন। তবে এও বলেন, যেকোনো কাজ শুরু হলে তা শেষ হবেই। সেই নিয়ম মেনেই শেষ হচ্ছে তাঁর পথ চলা। এই ধারাবাহিকের দিতিপ্রিয়া নিজের অভিনয় দিয়ে সকলের মনে দাগ কেটেছে এটাই অভিনেত্রীর সাফল্য। তাই অভিনেত্রীর ও মন খারাপ। কিন্তু সময় কারোর জন্য থামেনা। ধারাবাহিকে না থাকলেও অন্যরুপে ফিরে আসবে দিতিপ্রিয়া। বেশ কিছু সিনেমায় অভিনয় করবে দিতিপ্রিয়া।

Pritisha Dey

Recent Posts

৬০ দিনের ধামাকা প্ল্যান! Airtel দিচ্ছে প্রতিদিন ডেটা + কলিং + OTT সুবিধা

Airtel তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান অফার করছে, যা বারবার রিচার্জ করার…

April 7, 2026

BSNL গ্রাহকদের ধাক্কা! কমল সস্তা প্ল্যানের ভ্যালিডিটি—নতুন মেয়াদ কত জানুন

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও তাদের সস্তা প্রিপেইড প্ল্যানগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। চুপিসারে দুটি…

April 7, 2026

বৃষ্টিতে বাঁচল KKR? তবুও কামব্যাকের ইঙ্গিত দাদার—কী বললেন সৌরভ

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির…

April 7, 2026

ভোটার তালিকায় বড় ছাঁটাই! রাজ্যে বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ নাম—চাঞ্চল্য ছড়াল রিপোর্টে

পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে বড়সড় চমক দিল নির্বাচন কমিশন। Special Intensive Revision (SIR) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার…

April 7, 2026

বিকেল হলেই ঝড়ের দাপট! কলকাতা সহ ৭ জেলায় তুমুল বৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গের আবহাওয়া এখন সম্পূর্ণ অস্থির। দিনের বেলায় রোদ ও অস্বস্তিকর গরম থাকলেও বিকেল নামলেই ঝড়-বৃষ্টির…

April 7, 2026

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026