বিনোদন

কানের দুল নিয়ে বিতর্ক! সুদিপার উত্তরে অভিমানী অনুরাগীরা

এই লকডাউনে, সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন এক বাকবিতণ্ডা। একদিকে মানুষ কাজ হারাচ্ছে, চারিদিকে হাহাকার, ভয়, ত্রাহি ত্রাহি রব, অথচ এদিকে সাবজেক্ট হল একজোড়া “ঝাড়বাতি” দুল! প্রশ্ন উঠেছে দুলটি সোনার নাকি অন্য কোনো মেটালের। উত্তর এসেছে “আমি ইমিটেশন পরি না”। আরেকটু বিশদে বলা যাক।

রান্নাঘরের রাণী সুদীপা চট্টোপাধ্যায় একজোড়া বড় বড় ঝাড়বাতি দুল পড়েছিলেন কানে। ছবিও পোস্ট করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেটি পোস্ট করে লেখেন পুরোনো আবেগের কথা। তিনি তার স্মৃতির পাতা উল্টে লিখেছিলেন, “এই ঝাড়বাতি দুলটা প্রথম দেখেছিলুম- নির্মলাদির(মিশ্র) কানে। এত পছন্দ হয়েছিল, যে নির্মলাদি তা টের পেয়ে, আমাকে নিজের কান থেকে খুলে দিয়ে দিয়েছিলেন। ওঁরা এরকমই মানুষ। তবে, আমি জানতুম- ওটি ওনার খুবই প্রিয় দুল। তাই, ফেরত দিয়ে বলেছিলুম- “এর সঙ্গে যে আদর আর আশীর্বাদ ছিল- সেটুকুই আমার। বাকিটা তোমার। আশীর্বাদ করো, যেন এমনই একটা দুল আমার হয় একদিন। যখনই পরবো- তোমার কথা মনে পড়বে।” … দুল তো হল, কিন্তু নির্মলাদির মতো অমন সরল হাসি- হাসতে পারলুম কই?”

ব্যাস এরপরেই তার অনুরাগীরা একের পর এক কমেন্ট করতে শুরু করেন। অনেকেই প্রশংসা করেন। কিন্তু, গোল বাঁধে এক জায়গায়। এক অনুরাগী সুদীপার ইউনিক কানের দুল দেখেই লিখে ফেলেন, ‘এই ঝাড়বাতি দুলটি কি সোনার দিদি?’ উত্তরে সুদীপা বলেন, ‘আমি ইমিটেশন পরি না’।

ব্যাস, অভিমানী আর প্রতিবাদী জনতা সুদীপার বিভিন্ন ছবি কমেন্ট বক্সে পোস্ট করে বুঝিয়ে দেন যে তিনি সোনা ছাড়াও অন্য ধরনের গয়না পড়েন। কেউ কেউ সুদীপার উত্তরের নিন্দাও করেন। বহু মানুষের বক্তব্য অনেকটা এরকম যে সুদীপা উত্তরটা হ্যাঁ বা না তেই দিতে পারতেন। এমনকি কেউ লিখেছেন ‘চকচক করলেই সোনা হয় না’। কেউ বলেছেন ‘আপনার প্রচুর দম্ভ লুকিয়ে আছে।’ অবশ্য সুদীপা নিজের সাফাই দিয়ে এক গণমাধ্যমে বলেছেন, “আমি লিখে দিয়েছিলাম, সোনার গয়না, সৌজন্যে অমুক…। সেখানে এই প্রশ্নটা কেন? আমি ইমিটেশন পরি না। কাউকে ছোট করার জন্য তো বলিনি। “

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026