চার বছরের সম্প্রচারে সম্পূর্ণ হতে চলল ‘করুণাময়ী রানী রাসমণি’ রানীমার জীবনচক্র। সম্প্রতি রানীমার বিদায়বেলার শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। রানীমা চলে যাবেন এবার তাঁর মা ভবতারিণীর কাছে থেকে যাবে রানিমার পুরো পরিবার আর শ্রী শ্রী রামকৃষ্ণ। রানীমা চলে গেলেও এই মুহূর্তে বন্ধ হচ্ছেনা ধারাবাহিকের শ্যুটিং এই কথা নিজেই জানিয়েছেন রানীমা আর পরিচালক।
এই প্রসঙ্গে ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ জানিয়েছেন, রানীমার পর্ব শেষ হয়ে গেলেও এখনই এই ধারাবাহিকটি শেষ হবে কিনা তা কিছুই ঘোষণা হয়নি। রাজেন্দ্র বাবুর ও মন খারাপ দিতিপ্রিয়া আর অভিনয় করবেননা বলে তবে তিনি প্রশংসা করেছেন বারবার দিতিপ্রিয়ার অভিনয়ের। এরপরে রামকৃষ্ণ আর রানীমার গল্প দেখানো হবে।
খুব শীঘ্রই এই ধারাবাহিকে রানীমার তিরোধান দিনের পর্ব কয়েকের মধ্যেই দেখানো হবে। কিছুদিন আগেই দেখানো হয়েছে, রাজবাড়ির সব মোহ ছেড়ে দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের সেবায় নিয়োজিত হয়েছে। জীবন শেষের পথে বুঝতেই তিনি মন্দিরের সব দায়িত্ব রামকৃষ্ণ পরমহংসের হাতে সঁপে দিয়েছেন। কিন্তু তার আগেই শুটিংয়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ধারাবাহিকে রানীমার মৃত্যু মানেই দিতিপ্রিয়ারও ট্র্যাক শেষ হয়ে যাচ্ছে তা লকডাউনের প্রোমো দেখে অনেকেই বুঝে গিয়েছেন। আর এতেই মন খারাপ কলাকুশলী থেকে মা কাকিমা।
২০১৭ সাল থেকে ধারাবাহিকের শ্যুটিং শুরু হয়। গত ১৭ই জুন এই ধারাবাহিক ৪ বছরে পা দিল। সময় অনেকটাই বড়। এই সময় ইউনিটের সকলে একটি পরিবারের মতো হয়ে উঠেছিলেন। তবে এও বলেন, যেকোনো কাজ শুরু হলে তা শেষ হবেই। সেই নিয়ম মেনেই শেষ হচ্ছে তাঁর পথ চলা। এই ধারাবাহিকের দিতিপ্রিয়া নিজের অভিনয় দিয়ে সকলের মনে দাগ কেটেছে এটাই অভিনেত্রীর সাফল্য। তাই অভিনেত্রীর ও মন খারাপ। কিন্তু সময় কারোর জন্য থামেনা। ধারাবাহিকে না থাকলেও অন্যরুপে ফিরে আসবে দিতিপ্রিয়া। বেশ কিছু সিনেমায় অভিনয় করবে দিতিপ্রিয়া।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…