নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈকে (Ranjan Gogoi) জেড প্লাস ভিআইপি সুরক্ষা (Z+ Security Cover) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Govt)। এবার থেকে জেড প্লাস ভিআইপি সুরক্ষা পাবেন গগৈ। গতকাল, শুক্রবার (Friday) এক সরকারি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে দেশের প্রাক্তন বিচারপতিকে জেড প্লাস ভিআইপি সুরক্ষা দেওয়া হবে, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। অবশ্য অযোধ্যা (Ayodhya) মন্দির ও মসজিদ নির্মাণকেই এর কারণ হিসেবে মনে করছে বিশেষজ্ঞ মহল।
জানা গিয়েছে, ৬৬ বছরের গগৈ যখন যেখানে যাবেন, তখন তাঁর সঙ্গে থাকবে সিআরপিএফ জওয়ানদের সুরক্ষা বলয়। সব সময় ৮১২ জন কমান্ডার বলয়ের মধ্যে থাকতে হবে গগৈকে। ঘেরা থাকবে তাঁর বাড়িও। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ছাড়াও বর্তমানে গগৈ রাজ্যসভার সাংসদ। আর সাংসদ হওয়ার কারণে দিল্লি পুলিশের নিরাপত্তা পেতেন তিনি। তবে এবার পাবেন জেড ক্যাটাগরির নিরাপত্তা।
জেড প্লাস ভিআইপি সুরক্ষা পাওয়ার ক্ষেত্রে গগৈ হলেন দেশের ৬৩তম ব্যক্তি। কেন্দ্রের এ হেন সিদ্ধান্তের ফলে কড়া নজরের ঘেরাটোপে থাকতে হবে প্রাক্তন বিচারপতিকে, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…