নিউজ

ভারতের পাঠানো ভ্যাকসিন দিয়ে বাংলাদেশে টিকাকরণ শুরু ৮ ফেব্রুয়ারি, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন শেখ হাসিনার

ঢাকা: বন্ধুত্বের নযা উদাহরণ স্থাপন করেছে ভারত (India)। করোনা (Coronavirus) সঙ্কটকালে ২০ লক্ষ ডোজ ভ্যাকসিন (Vaccine) বৃহস্পতিবারই পৌঁছেছে বাংলাদেশে (Bangladesh)। মুজিববর্ষে ভারতের পাঠান এই উপহারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) অভিনন্দন জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sekh Hasina)। ভারতের পাঠান উপহার বাংলাদেশ সরকারের হাতে তুলে দেন ঢাকার (Dhaka) ভারতীয় হাইকমিশনার বিক্রম দেরাইস্বামী।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে অনুষ্ঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ভারত থেকে উপহার স্বরূপ করোনা ভ্যাকসিন পেয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি অনেক ধন্যবাদ জানাই’। পরবর্তীতে পরিকল্পনা অনুযায়ী ভারত থেকে ক্রয় করা টিকা খুব শীঘ্রই বাংলাদেশে আসবে।’

টিকা-উপহার ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্কের পরিচয় বলে মন্তব্য করেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। ভারতীয় হাইকমিশনার তাঁর বক্তৃতায় বলেন, প্রতিবেশী কোনো দেশকে ভারতের উপহার হিসাবে দেওয়া টিকার মধ্যে সব চেয়ে বড়ো চালানটি বাংলাদেশে এসেছে।  মুম্বই থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান উপহারের টিকা  ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয় বৃহস্পতিবার দুপুরে। বিমানবন্দর থেকে ফ্রিজার ভ্যানে করে টিকাগুলো মহাখালি ইপিআই স্টোরেজে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ ছাড়াও ভুটান ও মলদ্বীপ সহ ৬টি দেশে করোনার ব্যাকসিন উপহার পাঠিয়েছে মোদী সরকার।

এদিকে বাংলাদেশে করোনা ভ্যাকসিন চলে আসায় ৮ ফেব্রুয়ারি  থেকে টিকাকরণ শুরু হবে বলে জানিয়েছেন  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এমনিতে  বাংলাদেশ সরকারিভাবে ভারতের  সিরাম ইনস্টিটিউট থেকে কোভিশিল্ড টিকার তিন কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে। যার প্রথম ভাগ ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আগামী ২৫ জানুয়ারির মধ্যে বাংলাদেশে  পৌঁছবে বলে আশা করা হচ্ছে। সরকারের পরিকল্পনার কথা জানাতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী  জাহিদ মালেক বলেন, আগামী ছয় মাসে প্রতি মাসে ৫০ লাখ করে ভ্যাকসিন আসার কথা। এ মাসে আরও ৫০ লাখ ভ্যাকসিন আসবে। যদি আমরা তা পেয়ে যাই, তা হলে ৭০ লাখ ভ্যাকসিন আমাদের হাতে থাকবে। ৩৫ লাখ লোককে এ ভ্যাকসিন আমরা দিতে পারব।

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর করোনার টিকা বাংলাদেশে পৌঁছানোর পর ট্যুইট করেন। ট্যুইটে তিনি লেখেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয় ভারত। ভ্যাকসিন মৈত্রী তারই নজির।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026