নিউজ

জল্পনার অবসান! একুশের ভোটের আগে একমঞ্চে মোদি-মমতা

কলকাতা: জল্পনার অবসান। ভিক্টোরিলা মেমোরিয়াল (Victoria Memorial) হলে কেন্দ্রের নেতাজি জয়ন্তী অনুষ্ঠানে (Netaji 125th Birth Anniversary) উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যে তিনি কেন্দ্রের আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে খবর। ভিক্টোরিয়া মেমোরিয়ালে পরাক্রম দিবসের (Parakram Diwas) অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naremdra Modi)। ফলে প্রায় কয়েক মাস পরে ফের একই মঞ্চে দেখা যেতে চলেছে মোদী ও মমতা।

বিকাল সাড়ে ৪টা নাগাদ ভিক্টোরিয়া মেমোরিয়ালে ‘পরাক্রম দিবস’ অনুষ্ঠানের সূচনা করবেন প্রধানমন্ত্রী। ভারতের স্বাধীনতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানের কথা চিন্তা করে তাঁর জন্মদিনকে পরাক্রম দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি বছর নিয়ম করে ২৩ জানুয়ারি এই ‘পরাক্রম দিবস’ পালন করা হবে। মূলত, দেশের যুব প্রজন্মের কাছে দেশাত্ববোধের উন্মেষ ঘটাতেই মোদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে বক্তব্য় বিজেপির। কিছু মহলে শোনা গিয়েছিল, ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম আজ পরিবর্তন হয়ে নেতাজির কিংবা আজাদ হিন্দ ফৌজের নামে আজ হতে পারে। যদিও সরকারের তরফ থেকে এখনও তেমন কিছু শোনা যায়নি। ফলে এদিনকেও নজর রয়েছে সবার।

এই অনুষ্ঠান উপলক্ষে নেতাজির ওপর একটি স্থায়ী প্রদর্শনশালার উদ্বোধন করা হবে। এছাড়াও নেতাজির স্মারক হিসাবে একটি কয়েন ও ডাক টিকিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নেতাজিকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিতি থাকবেন প্রধানমন্ত্রী। সুভাষচন্দ্রের স্মৃতিতে ‘আমরা নুতন যৌবনেরই দূত’ নামের একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে এখানে।

নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে  এদিন বেশ কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুপুর ১২টা ১৫ মিনিটে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তির পাদদেশ থেকে রেড রোডে সামনে নেতাজির মূর্তির পাদদেশ পর্যন্ত শোভাযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দেশনায়ক দিবস হিসাবে পালন করবে রাজ্য সরকার। অনেক আগেই এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি সকল রাজ্যবাসীকে দুপুর ১২টা ১৫ মিনিটে শঙ্খধ্বনি, উলুধ্বনি ও অন্যান্য অভিবাদন  ধ্বনি দিয়ে নেতাজির জন্ম মুহূর্ত স্মরণ করতে অনুরোধও করেছিলেন। নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যজুড়েই বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য় সরকার। একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছিল।  বিধানসভা ভোটের আগে ক্রমশ দ্বৈরথ বাড়ছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। এমন অবস্থা মোদি ও মমতা একমঞ্চে রাজনৈতিক দিক দিয়ে যথেষ্ট  তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026