বিনোদন

বদলে গেল ভাগ্যের চাকা, ফের স্টেশনেই ফিরলেন রানাঘাটের রাণু

২০১৯ ছিল স্বপ্নের সময়। গলায় সুর নিয়ে পৌঁছে যান মুম্বাইয়ে। রাতারাতি ভাইরাল হওয়া এক প্ল্যাটফর্ম নিবাসী মহিলার ভাগ্যের চাকা এক লহমায় ঘুরে যায়। এক ঝটকায় উঠে যান আকাশে। কিন্তু তাতে কি? সেই তাঁকে মাটিতেই ফিরতে হল। কিছু মানুষের কথায় এটাই উঠে এসেছে যে তাঁর অহংকার বেড়ে গেছে। তাঁর দাম্ভিক আচরণই তাঁকে নিচে টেনে আনে।

তবে রাণুর মুম্বাই যাওয়া এই প্রথম নয়। এর আগেও স্বামীর সঙ্গে মুম্বাই গিয়েছিলেন তিনি। অভিনেতা ফিরোজ খানের বাড়িতে তিনি ও তাঁর স্বামী কাজ করতেন। তারপর আবার নদিয়াতে ফিরে আসার পরপর স্বামী মারা যান। মেয়েদেরও বিয়ে হয়ে গেলে, রাণু একা হয়ে যান। সেইসময় মাসি-মেসো একা হয়ে যাওয়া রানুকে নিজেদের বাড়িটি দিয়ে গিয়েছিলেন। মাথার উপর ছাঁদ থাকলেও খাবার ছিল না রাণুর। তারজন্যেই রানাঘাট স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে বসে একা একা গান গাইতেন আর ভিক্ষাবৃত্তি করতেন এই রাণু। তখনই অতীন্দ্র নামে এক যুবক তাঁর নিজের ফোনে রানুর কণ্ঠে লতার গান ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানটি ভিডিও করেন। অতীন্দ্র ওই প্ল্যাটফর্মেই মাঝে মধ্যে আড্ডা দিতে যেতেন। পরবর্তীতে এই গান ভাইরাল হয়ে যায়। রাণু আবার ফেরে মুম্বাইতে।

২০১৯ এর পুজো প্যন্ডেলে রাণুর গান বাজে, কিন্তু রাণুর কিছু অস্বাভাবিক ব্যবহার তাঁকে আবার স্টেশনমুখী করে তোলে। ভক্তদের সঙ্গে বিভিন্ন সময় দুর্ব্যবহার করেছেন রাণু, সেই ভিডিও ও ছবি বহুবার মিডিয়ায় প্রকাশ পেয়েছে। কখনো চিত্কার করে উঠেছিলেন, ‘ডোন্ট চাট’ আবার কখনো অভব্য আচরণও করেছিলেন রাণু। এমনকি পরবর্তীতে তিনি দুঃখ প্রকাশও করেননি। এরপরেই রাণু স্পটলাইট থেকে একদম ছিটকে যান। আবারও আশ্রয় হয় সেই বাড়ি। সেই ফিরলেন স্টেশনেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026