২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৩৯২ টি বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। আগে থেকেই বলা হয়েছিলো পুজোর মধ্যে অনেকেই ঘুড়তে যান, সেই ধারাবাহিকতা বজায় রাখতেই চালানো হবে বাড়তি ট্রেন। ভারতীয় রেল বিভিন্ন জোনে আরও ৩৯ জোড়া নতুন ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। জেনারেল এসি এক্সপ্রেস, শতাব্দী, রাজধানী ও দুরন্ত সহ নতুন ট্রেনের তালিকা প্রকাশ করেছে রেল।
করোনা আবহে প্রায় বহু দিন বন্ধ ছিলো রেল পরিষেবা। কিন্তু ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ২০০টি বিশেষ ট্রেন পরিষেবা শুরু করা হবে বলে আগেই জানিয়েছিলো রেল কর্তৃপক্ষ।
হাওড়া শিয়ালদহ থেকে ট্রেন ছাড়া নিয়ে ইতিমধ্যেই পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার ওই রেলের প্রিন্সিপাল চিফ অপেরেশন ম্যানেজারকে লিখিতভাবে জানিয়েছেন। এতে যাত্রী সুবিধার পাশাপাশি ওই ট্রেনগুলি চালালে প্রচুর পরিমাণে টাকা আসবে রেলের কাছে, এমনটাও এই চিঠিতে বলা হয়েছে।
এবার দেশের জনগনের কথা মাথায় রেখেই ভারতীয় রেলের তরফে ঘোষণা করা হয়েছে, উৎসবের সময় যাত্রী সংখ্যার চাপ সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে ৩৯টি স্পেশাল ট্রেনের মধ্যে ২৬টি ট্রেনেই থাকবে স্লিপার কোচ এবং বাকি ১৩টিতে শুধু বসে যাত্রার ব্যবস্থা থাকবে, আবার এর মধ্যে ১৫টি ট্রেন সপ্তাহে একদিন চলবে। জানানো হয়েছে মেল বা এক্সপ্রেস ট্রেনের তুলনায় ১০-৩০ শতাংশ বেশি ভাড়া দিতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী দ্বিতীয় শ্রেণির টিকিটের ক্ষেত্রে ১০ শতাংশ ‘বিশেষ চার্জ’ ধার্য করা হয়।
চৈত্রের শেষেও কলকাতায় বৃষ্টির দেখা নেই, উল্টে তীব্র গরমে নাজেহাল শহরবাসী। তবে এই পরিস্থিতির মাঝেই…
নিত্যযাত্রীদের জন্য বড় স্বস্তির খবর দিল ভারতীয় রেল। প্রতিদিন যারা লোকাল ট্রেনে যাতায়াত করেন, তাঁদের…
রাজ্যে বিধানসভা ভোটের দু’দিন আগে তৃণমূলের (Trinamool Congress) তারকা প্রচারক নায়িকা নুসরত জাহানকে (Nusrat Jahan)…
এপ্রিল মাস প্রায় শেষের দিকে, আর বাকি দিনগুলোতেও একাধিক ছুটির কারণে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হতে…
সরকারি টেলিকম সংস্থা BSNL আবারও গ্রাহকদের জন্য চমক নিয়ে এসেছে। মাত্র ১ টাকায় ৩০ দিনের…
মোবাইল গ্রাহকদের জন্য আবারও খারাপ খবর। দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা Airtel চুপিসারে তার একটি…