বিনোদন

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল

বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এই মুহূর্তে সঙ্কটজনক হলেও কিছুটা স্থিতিশীল। বেলভিউ নার্সিং হোম সূত্রে জানা গেছে,এই মুহূর্তে ষোলো জন চিকিৎসকদের বিশেষ একটি টিম তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখছেন। অভিনেতার এখনও হালকা জ্বর রয়েছে এবং মূত্রনালী ও ফুসফুসের সংক্রমণ কিছুটা কমেছে। কিছু ক্ষণ আগে সৌমিত্রবাবুর কন্যা পৌলমী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যে, সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল রয়েছে। সকালে বাইপ‍্যাপ ভেন্টিলেটর সরিয়ে নেওয়া হয়েছে। আপাতত ডাক্তাররা ইনভেসিভ ভেন্টিলেশনের কথা ভাবছেন না। সৌমিত্রবাবুর সুস্থতা কামনা করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন পৌলমী।

কিছুক্ষণ আগে অবধি চিকিৎসকদের সূত্রে জানা গেছিল, সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক। বাইপ‍্যাপ ভেন্টিলেশনে উন্নতি না হওয়ায় তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশনে দেওয়ার কথা ভাবা হচ্ছিল। এছাড়া তাঁর ফুসফুস ও মস্তিষ্কে ক্যান্সারের সংক্রমণ শুরু হয়েছে,বলে জানা গেছিল।

এই মুহূর্তে নার্সিং হোম সূত্রে জানা গেছে যে, কাল অভিনেতার এম.আর.আই ও সিএসএফ রিপোর্ট বিশ্লেষণ করবেন চিকিৎসকরা। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সৌমিত্রবাবুর শরীরে দুই বার প্লাজমা থেরাপির প্রয়োগ করা হয়েছে। তবে তাঁর হার্টরেট এখনো অনিয়মিত। অভিনেতার শরীরের সোডিয়াম ও পটাশিয়াম লেভেল-ও নর্মাল নয়। সৌমিত্রবাবুর স্নায়ু সংক্রান্ত সমস্যা এখনও রয়েছে। তাঁর স্নায়ুজনিত অস্থিরতা এখনও কাটেনি। সৌমিত্রবাবু এখনও তন্দ্রাচ্ছন্ন রয়েছেন। আগামীকাল ফের তাঁর করোনা পরীক্ষা হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026