ভাইরাল & ভিডিও

Ranu Mondal: পরনে হলুদ নাইটি, অঙ্গভঙ্গি করে সুরেলা কন্ঠে গান গাইলেন রানু মন্ডল, হু হু করে ছড়াল ভিডিও

বর্তমান যুগে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিনোদনের পাশাপাশি অনেকেই এই সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি স্টার হয়ে যান। ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে অনেকের রুজিরুটি চলে। আপনারা হয়ত মনে করছেন সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে কেউ কি করে সেলিব্রেটি হয়ে যেতে পারে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে পরিচিত তারা অবশ্যই রানাঘাটের রানু মন্ডলের নাম শুনেছেন। অতীতে মাথায় উস্কোখুস্কো চুল নিয়ে, ময়লা পোশাক পরে রানাঘাট স্টেশনে ভিক্ষা করতেন তিনি। কিন্তু একটি ভিডিওর দমে তিনি এখন সেলিব্রেটি। তাঁর অসম্ভব খুব সুন্দর কন্ঠস্বরের অনুরাগী লাখ লাখ মানুষ।

সোশ্যাল মিডিয়াতে রানু মন্ডল এর ভিডিও প্রথম ভাইরাল হয়ে যাওয়ার পর, তিনি ডাক পান স্বপ্ননগরী মুম্বাইতে। সেখানে কয়েকটি গান রেকর্ডও করেন তিনি। তবে তাঁর অতিরিক্ত অহংকার বিরাট পতনের কারণ হয়ে দাঁড়ায়। বর্তমানে তিনি আবার ফিরে এসেছেন রানাঘাটের ভগ্নপ্রায় বাড়িতে। কিন্তু তাঁর জনপ্রিয়তা একফোঁটাও কমে যায়নি। এখনও মাঝে মাঝে তাঁর বাড়িতে বিভিন্ন ইউটিউবার গিয়ে সাক্ষাৎকার নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। বলাবাহুল্য, বেশিরভাগ ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি এক ইউটিউবার পৌঁছে গিয়েছিলেন রানু মন্ডলের সাথে আড্ডা গল্প খাওয়া-দাওয়া করে দিন কাটাতে। তাঁর পোস্ট করা ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। ওই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ওই ইউটিউবারের আবদারে হলুদ রঙের নাইটি পরে রানু মন্ডল গলা ছেড়ে গান ধরেছেন এবং সেইসাথে হাত-পা নেড়ে নাচও করছেন। গান নাচের পাশাপাশি চলছে রান্নাপর্ব। রান্না করতে করতেই তিনি আসলে গান ধরেছিলেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা ব্যাপক ভাইরাল হয়ে যায়।

নেটিজেনরা ভিডিওটিতে দেখে বলেছেন যে রানু মন্ডল তো অনেক প্রতিভার অধিকারী। লতাকন্ঠে গান করে অনেকের মন জয় করে নিয়েছেন তিনি। তবে একদল নেটিজেন রানু মন্ডলের হাত-পা নেড়ে অঙ্গভঙ্গি করাকে ট্রোল করেছে। ভিডিওটি ইতিমধ্যেই ১ লাখের বেশি মানুষ দেখে নিয়েছেন। অনেকে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করেছেন এবং শেয়ারও করেছেন কিছু নেটিজেন।

Nirajana Nag

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026