বিনোদন

Pilu: ‘উড়ন্ত বিয়ে’, আহিরের হাতের মালা উড়ে পিলুর গলায়, হয়ে গেল বিয়ে! ভাইরাল ভিডিও

এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’। ভালোবেসে গান গায় সে। গ্রামের সহজ সাদাসিদে মেয়ে পিলু। ঘটনাচক্রে হঠাৎই গান বাড়িতে উপস্থিত হয়েছিল সে। তার গানের গলা পছন্দ হতেই গুরুজি তার প্রিয় শিষ্য আহিরকে বলে তার গানের দায়িত্ব নিতে। এরপরেই আহির তাকে নিয়ে আসে গান বাড়িতে। সেই থেকেই সে গান শিখছে তার কাছে। তবে এরমধ্যেই একদিন গুরুজির মেয়ে সকলের সামনে তাকে চুরির অপবাদ দেয়। সকলের সামনে অপমানিত হয়ে তার গুরুজি অর্থাৎ আহিরের কাছ থেকে বিদায় নিয়ে সে ফিরে আসে গ্রামে।

সে ফিরে আসার পরেই আহিরের গুরুজি তাকে বলে পিলুকে ফিরিয়ে আনতে। গুরুজির কথা মতো সে যায় তার গ্রামে তাকে ফিরিয়ে আনার জন্য। আর সেখানে গিয়ে সে দেখে গ্রামের টুসু উৎসব চলছে। আর এই উৎসব চলাকালীন কোন এক অপরিচিত মহিলা এসে আহিরের গলায় মালা পরিয়ে দেয়। কিছুটা বিরক্ত হয়েই আহির এই মালা গলা থেকে খুলে ছুঁড়ে ফেলে দেয় যা গিয়ে পরে পিলুর গলায়। এরপরই সেখানে উপস্থিত ঠাকুর মশাই পিলুকে জানায় তার বিয়ে হয়ে গেল।

এই ঘটনা ঘটার পরেই সে ছুটে যায় বজরঙ্গবলির মন্দিরে। সেখানে গিয়ে সে বজরঙ্গবলিকে জিজ্ঞাসা করে ঠাকুরমশাই যা বলল তা সত্যি কিনা! এরপর সে আরো বলে, যদি সত্যি হয় তাহলে তাকে জানান তিনি একটা ইঙ্গিত দেন অন্তত। এরপরেই ঠাকুরের বেদীতে রাখা আবির লেগে যায় তার মাথায়। কি হবে এরপর? এই বিয়ে কি মানবে আহির? বাড়ির লোকেরাই বা কি সিদ্ধান্ত নেবে? তবে তা দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

সম্প্রতি ধারাবাহিকের এই নতুন প্রোমো ভাইরাল হওয়ার পর থেকেই ট্রোলিং শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উড়ন্ত মালা দিয়েই বিয়ে হল পিলু’র। এমন ঘটনা দেখার পর থেকেই হাসছে একাধিক নেটজনতা। নেটিজেনদের মধ্যে অনেকেই এই আজগুবি লেখনীর সমালোচনা করেছেন প্রকাশ্যে। অন্যদিকে ধারাবাহিকের অনুরাগীরা চাইছেন তাদের বিয়ে ভালোভাবে হোক। বিয়ের পরেই সে গান বাড়িতে গিয়ে গান শিখুক।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026