বিনোদন

Mithai: মাঝ রাস্তায় হঠাৎ মিঠাইকে পেছন থেকে জড়িয়ে ধরল এক যুবক! তারপর… ভিডিও তুমুল ভাইরাল

এই মুহূর্তে টেলিভিশন জগতে চলতে থাকা সমস্ত বাংলা ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হল ‘মিঠাই’। ধারাবাহিকপ্রেমীরা সকলেই গত একবছর ধরে মিঠাইয়ে মুগ্ধ। মিঠাইয়ের চরিত্রে সৌমিতৃষা কুণ্ডুর অভিনয় শুরু থেকেই নজর কেড়েছে দর্শকদের। তার প্রাণবন্ত অভিনয় প্রতিদিন ক্রমাগত ধরে রাখছে ধারাবাহিকের সমস্ত অনুরাগীদের। জি বাংলার পর্দায় সম্প্রচারিত এই ধারাবাহিকে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাচ্ছে আদৃত রায়কে। অনস্ক্রিন তাদের রসায়ন বেজায় পছন্দ দর্শকদেরও। ধারাবাহিকের গল্প অনুযায়ী ধীরে ধীরে কাছে আসছেন তারা, যা তারিয়ে তারিয়ে অনুভব করছেন এই ধারাবাহিকের দর্শকরা। তবে সম্প্রতি রাস্তার মাঝেই সিদ্ধার্থকে ছেড়ে অন্য একজনের গাল টিপলো মিঠাই। ভিডিও শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল।

সায়ক চক্রবর্তী টেলিভিশন পর্দার অন্যতম পরিচিত একজন অভিনেতা। অনেকদিন ধরেই এই টেলিভিশন জগতে রয়েছেন সায়ক। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে তার। বর্তমানে ধারাবাহিকের পাশাপাশি বাংলা ছবি ও মিউজিক ভিডিওতেও কাজ করে ফেলেছেন তিনি। বলাই বাহুল্য, বর্তমানে সায়ক চক্রবর্তী ইন্ডাস্ট্রির তরুণ অভিনেতা হিসেবে বেশ সফল। তবে সম্প্রতি ভাইরাল হওয়া রিল ভিডিওতে পর্দার মিঠাইয়ের সাথে দেখা মিলেছে সায়কেরই।

বর্তমান যুগের অভিনেতা-অভিনেত্রী হিসেবে দুজনেই সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ অ্যাক্টিভ। প্রায় প্রতিদিনই নিজেদের একাধিক ছবি ও রিল ভিডিও নেটদুনিয়ায় নিজেদের অনুরাগীদের সাথে শেয়ার করে থাকেন তারা। সোশ্যাল মিডিয়ায় তাদের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। উল্লেখ্য সায়ক চক্রবর্তী ও সৌমিতৃষা কুণ্ডু দুজনেই একে অপরের খুব ভালো বন্ধু। তাদের প্রায়ই একসাথে দেখা যায়। তাদের ইউটিউব চ্যানেলে কিংবা সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তা স্পষ্ট হবে।

তারা একসাথে একাধিক রিল ভিডিও বানিয়েছেন আগেও। সম্প্রতি এই ভিডিওটি পুনরায় ভাইরাল হয়েছে নেটিজেনদের মাঝে। ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে সায়ক ও পর্দার মিঠাই একে অপরের ভীষণ ভালো বন্ধু। ভিডিওটি শুরুতেই এক দুই গুনতে দেখা গিয়েছে মিঠাইকে। এরপরেই সায়ক পিছন দিয়ে এসে তাকে জড়িয়ে ধরে এবং মিঠাই তার গাল টিপে দেয়। সম্প্রতি তাদের সেই মিষ্টি বন্ধুত্বের ভিডিওটি পুনরায় ভাইরাল তাদের ভক্তদের মাঝে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026