বিনোদন

Ranu Mondal : এবার রানুর সুরেলা কন্ঠে ‘মানিকে মাগে হিতে’! ফের সুপার ভাইরাল ভিডিয়ো

নেটদুনিয়ার দৌলতে এই মুহূর্তের নতুন ট্রেন্ডিং গান হল ‘মানিকে মাগে হিথে’। সিংহলি ভাষার এই গানের তালে তাল মেলাননি এমন সোশ্যাল মিডিয়া ইউজার বোধহয় দূরবীনেও খোঁজ মিলবেনা। এই গানের মধ্যে এক অদ্ভুত মাদকতা যা একবার শুনলে মন ভরছে না কারও। বার বার শুনছে। ইন্সটাগ্রাম রিল থেকে ফেসবুক স্টোরি, এমনকি বহু টিনেজ এই গান নিয়ে ড্যান্স কভার থেকে ফোনের কলার টিউন সর্বত্র এই গান বাজছে। যত দিন যাচ্ছে এই গানের জনপ্রিয়তা বেড়েই চলেছে। ইতিমধ্যেই বিভিন্ন আঞ্চলিক ভাষায় এই গানের সুরের সঙ্গে তাল মিলিয়ে তৈরি হয়েছে কভার।

এই গানের প্রভাব পড়েছে আমাদের বাংলাতেও। ফোনের কলার টিউন থেকে সকলের মুখে মুখে এখন ‘মানিকে মাগে হিতে’। এই গান বাদ যায়নি দুর্গা পুজোর থিম কিংবা রাজনৈতিক প্রচারে। এবার এই ট্রেন্ডিং গান গাইলেন রানু মণ্ডল। ইউটিউবার রন্ধন পরিচয়, সেই গানের একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে লাল রঙা টি শার্টের সঙ্গে ট্রাওজার পরে আছেন রানু। নিজের খালি গলায় গানটি সাবলীল ভাবে আর স্পষ্ট ভাষায় গাইলেন। ইওহানি ডি’সিলভা র গাওয়া এই গান ‘মানিকে মাগে হিতে’ র উচ্চারণ নকল করে দিব্যি হাসতে হাসতে নিজের মতো গান গাইছেন তিনি।

যিনি রানুর এই ভিডিও বানাচ্ছিলেন, সেই ইউটিউবারও শেষে প্রশংসা না করে পারলেন না, বললেন ‘অসাধারণ, অসাধারণ’। নিজের প্রশংসা শুনে হেসে লজ্জায় পড়লেন রানু। ইতিমধ্যেই এই ভিডি ৭৫ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। লাইক করেছেন ২.৪ হাজার মানুষ। আর গানটি মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। শুধু তাই না, ভিডিয়োর কমেন্ট বক্স ভরেছে ভালোবাসা আর প্রশংসায়। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও।

উল্লেখ্য,২০১৯, লতা মঙ্গেশকরের র বিখ্যাত ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’ রানাঘাট স্টেশন্স গেয়ে ভাইরাল হয়েছিলেন রানু মণ্ডল। এরপর থেকেই তিনি চর্চায় উঠে এসেছিলেন। এরপর সুদূঢ় মুম্বইয়ের এক গানের অনুষ্ঠানে ডাক পাঠানো হয় তাঁকে। গান শুনে, সুরকার, হিমেশ রেশমিয়া রানুকে দিয়ে ‘হ্যারি হার্ডি অ্যান্ড হীর’ ছবিতে ‘তেরি মেরি কাহানি’ গানটি গাওয়ান। যা অনেকের কাছে প্রশংসা পায়। তবে রানু যার জন্য প্রথম শিরোনামে ওঠে, একটি সাক্ষাৎকারে সেই মানুষ অর্থাৎ অতীন্দ্রকে ভগবানের চাকর বলে তকমা দিয়েছিলেন। ব্যাস! এরপরই মানুষ আর রানুকে পছন্দ করছিলেননা। তারপরেই গত বছর করোনাতে নিজের জায়গাতে ফিরে আসেন রানু মন্ডল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026