বিনোদন

Shilpa Shetty : ছোট্ট বোনকে এখন থেকে যোগা প্র্যাকটিস ফিটনেস সচেতন শিল্পা শেট্টির ছেলে ভিয়ানের! রইলো ভিডিও

বলিউড তারকাদের মধ্যে শিল্পা শেট্টি যে দরুণ ফিটনেস সচেতন, তা সকলের জানা। অভিনেত্রী, ভালো ড্যান্সার আর স্বাস্থ্য সচেতন এই তিন গুণে গুণবতী শিল্পা শেট্টি। একদিকে যেমন নিজের ফিটনেসের দিকে যেমন নজর দেন, তেমন নিজের পরিবারের অন্যান্য সদস্যদের ফিটনেসের দিকেও ততটাই নজর দিতে ভালোবাসেন অভিনেত্রী। শিল্পা শেট্টি যেমন ফিটনেশ ফ্রিক এখন থেকে তাঁর দুই ছেলে মেয়ে মায়ের পথ অনুসরণ করছেন। সন আর তার প্রমাণও পাওয়া গেল।

ধীরে ধীরে সব ভুলে স্বাভাবিক হওয়ার চেষ্টায় আছেন অভিনেত্রী শিল্পা। সম্প্রতি সোশ্যাল মিডিয়াত নিজের দুই ছেলেমেয়ের এক কীর্তি ফাঁস করেছিলেন শিল্পা। শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে ছোট্ট ভিয়ান নিজের ছোট বোন একরত্তি শামিশাকে এই বয়স থেকে যোগ ব্যায়াম শেখানোর আপ্রাণ চেষ্টা করে চলেছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে একাধিক যোগাসন দেখিয়ে তা ছোট বোনকে যোগাসনের প্র‍্যাক্টিস করাচ্ছে ভিয়ান। অন্যদিকে মনযোগ সহকারে দাদার কাণ্ড দেখে তা এক মনে সাধ্যমতো নিজের মতো করে করার চেষ্টা করছে খুদে শামিশাও।

ভিডিওতে শিল্পাকে দেখা না গেলেও শোনা গেছে তাঁর কন্ঠস্বর। তিনি একরত্তিকে ক্রমাগত যোগব্যায়াম করার জন্য উৎসাহিত করে যাচ্ছিলে। কিন্তু শেষমেশ আর না পেরে হাঁপিয়ে গিয়ে এসব ছেড়ে নিজের মনের মতো করে হাঁটা লাগায় ওই একরত্তি। এই মিষ্টি ভিডিও শেয়ার করে ক্যাপশনে বলি-সুন্দরী লেখেন, ‘শিশুরা অনেকটা নরম কাদার মতো হয়। এই সময়ে সুস্থ জীবনযাপন করার ব্যাপারে তাদের শিক্ষা দেওয়া উচিত। সুষম খাবার, শরীরচর্চা, মেজাজ শান্ত রাখা, ইত্যাদি শেখানো উচিত। এটাই ভিয়ানকে শেখানোর চেষ্টা করে এসেছি আমি। তাই এখন যখন দেখি সেই শিক্ষা ইতিমধ্যেই তাঁর ছোট বোনকে দেওয়ার ব্যাপারে আগ্রহী হয়ে উঠছে সে, তা দেখে মন ভরে যায়। গর্বও হয়। তাই ওদের দেখেই নিজেকে সুস্থ ও ফিট রাখার ইচ্ছে বেড়ে যায় আরও বহুগুণ। বুঝি নিজের জন্য তো বটেই ওদের জন্যেও সুস্থ থাকতে হবে আমাকে’।

বলি-অভিনেত্রীর পোস্ট করা এই ভিডিও ইতিমধ্যেই পছন্দ করেছে নেটবাসীরা। এই ভিডিয়োর কমেন্ট বক্সেও নেট নাগরিকদের ভালোবাসা ও শুভেচ্ছা ভরে গিতেছে সেই কমেন্ট তারই প্রমাণ। এই মুহূর্তে অভিনেত্রী। এই মুহূর্তে অভিনেত্রী নিজের সুপার ড্যান্সারের কাজ নিয়ে বেশ ভালোই ব্যস্ত আছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026