ভাইরাল & ভিডিও

Ranu Mondal: মিষ্টিতে নাকি মেশানো রয়েছে মদ! অনুরাগীর আনা মিষ্টি প্রত্যাখ্যান করলেন রানু মন্ডল

সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে আজকাল ভিডিও বানিয়ে পোস্ট করা ব্যাপক ট্রেন্ডিং হয়ে উঠেছে। অনেকেই নিজেদের প্রতিভার ভিডিও বানিয়ে বা অবাক করা কোনো ঘটনার সম্মুখীন হলে, তার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জনপ্রিয়তা পেতে চায়। আবার অনেকের রুজিরুটি হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়ার ভিডিও বানানো। এছাড়া সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রতিভার ভিত্তিতে অনেকেই রাতারাতি স্টার হয়ে গিয়েছে। কথাটা কি বিশ্বাস হল না? আশা করি সকলেই রানাঘাটের রানু মন্ডলের নাম শুনেছেন। তাঁর লতাকণ্ঠি স্বরে একটি গান তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল।

রানু মন্ডল চরম দরিদ্রতা জর্জরিত হয়ে রানাঘাটের রেলস্টেশনে ভিক্ষা করে দিন চালাতেন। হঠাৎ করেই একদিন তাঁর গান করার একটি ভিডিও ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক ব্যক্তি। ওই ভিডিও ভাইরাল হতেই গোটা দেশজুড়ে রানু মন্ডলের নাম ছড়িয়ে যায়। লতা মঙ্গেশকরের, “এক পেয়ার কা নাগমা হে” গানটি রানু মন্ডলের জীবনের ভোলবদল করে দিয়েছিল। প্লেব্যাক সিঙ্গার হিসেবে স্বপ্ননগরী মুম্বাইতে ডাক পেয়েছিলেন তিনি। তারপর হিমেশ রেশমিয়ার সাথে “তেরি মেরি কাহানি” গানে সুর দিয়ে গোটা দেশের কাছে উজ্জ্বল তারকা হয়ে উঠেছিলেন তিনি। তবে এমন চাকচিক্যপূর্ণ জীবন বেশিদিন স্থায়ী হয়নি তাঁর। অতিরিক্ত অহংকার এবং অনেকের সাথে দুর্ব্যবহারের জন্য শেষপর্যন্ত এখন রানাঘাটের ভগ্নপ্রায় বাড়িতে ফিরে এসেছেন রানুদি।

তবে রানাঘাটে ফিরে এলেও তাঁর জনপ্রিয়তাতে কমতি হয়নি। বেশিরভাগ ভাইরাল ভিডিওর স্টার এখন সকলের প্রিয় রানুদি। মাঝে মাঝে কিছু ইউটিউবার রানাঘাটে পৌঁছে যায় রানুদির সাক্ষাৎকার নিতে। আর তাঁর বাড়িতে গেলেই কিছু খাবার নিয়ে যাওয়া মাস্ট। কেউ বিরিয়ানি তো কেউ মিষ্টি নিয়ে রানু মন্ডলের সাথে আড্ডা দিতে পৌঁছে যান। সম্প্রতি এক বাঙালি ইউটিউবার রানাঘাট থেকে মিষ্টি কিনে রানু মন্ডলের সাথে দেখা করতে যান। অবশ্য রানু মন্ডল মিষ্টির গন্ধ পেয়ে অভিযোগ করে বসেন যে মিষ্টিতে নাকি মেশানো রয়েছে মদ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে রানু মন্ডল দাবি করছেন যে তাঁর জন্য যে মিষ্টি আনা হয়েছে তা দিয়ে মদের গন্ধ আসছে। তবে ওই ইউটিউবার যুবকের মতে, সে রানাঘাটের একটি দোকান থেকেই মিষ্টি কিনে এনেছে। এমনকি ইউটিউবার যুবক একটা মিষ্টি খেয়ে দেখালেও, রানু মন্ডল একটি মিষ্টিও খেতে চাননি। যুবকের সাথে অল্পবিস্তর গল্প করলেও বারংবার মিষ্টিতে মদের গন্ধ নিয়ে অভিযোগ করেন রানু মন্ডল। ভিডিওটি ইউটিউবে পোস্ট করার পর ব্যাপক ভাইরাল হয়েছে। নেটিজেনদের মতে, রানুদির মানসিক ভারসাম্যহীনতার জন্যই তিনি অসঙ্গতিমূলক কথাবার্তা বলেছেন।

Nirajana Nag

Recent Posts

Sunidhi Chauhan: ‘চোখে চোখে কথা বলো’, বাংলা গান গেয়ে মঞ্চ কাঁপালেন সুনিধি চৌহান, দেখুন ভাইরাল ভিডিও

কলকাতার মঞ্চে নামতেই যেন আগুন ধরালেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। একের পর এক হিট…

March 27, 2026

ভোটের আগেই বিস্ফোরক চাল! নির্যাতিতার মাকে সামনে রেখে ভবানীপুরে মমতার বিরুদ্ধে বড় লড়াই, মাস্টারপ্ল্যান শুভেন্দুর

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও উত্তপ্ত হতে শুরু করেছে। বিশেষ করে ভবানীপুর কেন্দ্রকে ঘিরে তৈরি…

March 27, 2026

বছরে ১৩ বার নয়—এবার একবার রিচার্জেই পুরো মাস, Jio-Airtel-VI-র বড় চমক

প্রতি ২৮ দিনে রিচার্জ করতে করতে বিরক্ত? মাস শেষ হওয়ার আগেই প্ল্যান শেষ—এই সমস্যায় ভুগছেন…

March 27, 2026

যুদ্ধের মাঝেই তেলের দামে বড় ধাক্কা! এক ঝটকায় ১০ টাকা শুল্ক কমিয়ে মাস্টারস্ট্রোক কেন্দ্রের

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা যখন তেলের বাজারকে অস্থির করে তুলেছে, ঠিক তখনই বড় সিদ্ধান্ত নিয়ে সাধারণ…

March 27, 2026

আজই ডাবল অ্যাটাক! দুপুরে তাপদাহে দমবন্ধ, বিকেলে কালবৈশাখীর তাণ্ডব—একদিনেই উলটে যাবে আবহাওয়া

আজকের আবহাওয়া একেবারে অদ্ভুত আচরণ করতে চলেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত থাকবে চরম গরম, আর…

March 27, 2026

এক লাফে রেকর্ড ছুঁল সোনার রেট, মধ্যবিত্তের নাগালের বাইরে সোনা, কলকাতায় আজ কত জানলে হতবাক হবেন

চৈত্র মাসের শেষ দিকে এসে সোনার বাজারে কার্যত আগুন লেগেছে। কলকাতায় আজ সোনার দামে এমন…

March 26, 2026