রণবীরের গালে ঘনিষ্ঠ চুমু, ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস করলেন দীপিকা
কৌশিক পোল্ল্যে: রণবীর সিং ও দীপিকা পাডুকোনের জুটি রুপোলি পর্দায় যতখানি মধুর ঠিক ততটাই জমকালো তাদের দাম্পত্য জীবন। ধর্মেন্দ্র-হেমামালিনী, ঋষি-নিতু জুটির পর বলিউড আবারো উপহার পেয়েছে এক অভিনেতা-অভিনেত্রীর সেলেব দম্পতি, রণবীর ও দীপিকার রূপে। দীপিকা যেমন পরিচিত তার বলিষ্ঠ ব্যক্তিত্ব ও সাবলীল অভিনয়ের কারনে ঠিক তেমনই রণবীর পরিচিত তার উদ্ভট ফ্যাশন সেন্স ও মানুষকে হাসাতে পারার কৌশলের কারনে। দুজনের বিয়ের পর থেকে তাদের গপ্পো নিয়েই তুমুল চর্চা চলে বি-টাউনে।
আর একটি মজাদার বিষয় হল দুজনেই সারাদিনের খুঁটিনাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মাতিয়ে রাখেন নেটদুনিয়া, আর সেই সমস্ত ছবি বা ভিডিও ভীষন পছন্দও করেন নেটাগরিকরা। সম্প্রতি বিভিন্ন মিষ্টির সঙ্গে সাদৃশ্য রেখে ট্রেন্ড মেনে সেই মিষ্টির রঙের আউটফিট পরিহিত ছবি পোস্ট করেন রণবীর যার খুবই প্রশংসিত হয়েছে। তাই দীপিকাও বা কম যান কি করে! তিনিও পোস্ট করেই ফেললেন এমন এক ভিডিও যা মুহূর্তেই ভাইরাল। ভালোবাসার এমন নিদর্শনে মুগ্ধ নেটপাড়া।
রনবীরের গালে তিনি দিয়ে বসলেন এক ঘনিষ্ঠ চুমু। ব্যক্তিগত মুহূর্তের এই ভিডিও পোস্ট করার প্রায় সঙ্গে সঙ্গেই তা চলে যায় ভাইরালের তালিকায়। দুজনের অসাধারন রসায়নে তাদের অনুরাগীরা লিখছেন, “তোমাদের এভাবেই দেখতে ভালো লাগে সবসময়।” সিনেমাপ্রেমীদেরও একই অভিমত। রণবীর কাপুরের বদলে এই সিং জি’ই দীপিকার জীবনে বাড়তি পাওনা যা স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী, তবে খুনসুটির মধ্যে দিয়েই তাদের সময় কাটে বক্তব্য রণবীরের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…