ফের ধর্ষন করে পুড়িয়ে মারার অভিযোগ। ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডে। বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ডের খুন্তি জেলার তিরিলতলি গ্রামের কাছে এক অজ্ঞাতপরিচয় মহিলার অর্ধেক পুড়ে যাওয়া শরীর পাওয়া গেছে।
গ্রামবাসীদের সন্দেহ, কুড়ি বছর বয়সী এই মহিলাকে ধর্ষণ করে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। কিছু কিছু লোক যারা লাশটি দেখেছিল তারা এমনটাও দাবি করেছে যে মহিলাটি গর্ভবতী ছিল। তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে পোস্টমর্টেম রিপোর্ট দেখেই সবটা বোঝা যাবে।
আরও পড়ুন : নাগরিকত্ব আইনের বিক্ষোভে ২১ টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ, নিরাপত্তা বিস্মৃত যোগীরাজ্য
পোস্টমর্টেমের জন্য মহিলার শরীর কে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে, মহিলাকে অন্য কোথাও খুন করে প্রমাণ লোপাটের জন্য এই ঘটনাস্থলে তাকে পোড়ানোর চেষ্টা করা হয়। সকাল ৮ টার দিকে কিছু গ্রামবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ডিএসপি আশিস মাহলি বলেন “আমরা লাশটিকে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছি।”
অন্যদিকে, রাঁচির এক ব্যক্তি মৃতদেহটি তার স্ত্রীর বলে দাবি করেছেন।তিনি খুন্তি এলাকার পুলিশকে জানিয়েছেন যে, বুধবার সন্ধ্যা থেকে তাঁর স্ত্রী নিখোঁজ ছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…