নাগরিকত্ব সংশোধনী আইন কে ঘিরে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ১৯ থেকে ২১ শে ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ২১ জন নাগরিক প্রাণ হারান উত্তরপ্রদেশে। বিক্ষোভ-উত্তেজনা যাতে আবার শুরু না হয় তার জন্য উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার কড়া ব্যবস্থা গ্রহণ করেছেন। শুক্রবার উত্তর প্রদেশের ২১ টি জেলায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা।
বিজেনৌর, বুলন্দশহর, মুজফফুরনগর, মেরঠ, আগ্রা, ফিরোজাবাদ, সমভাল, আলিগড়, গাজিয়াবাদ, রামপুর, সীতাপুর, কানপুর প্রভৃতি স্থানে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। তবে রাজধানী লখনউতে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক আছে। কারণ সেখানে যথেষ্ট পরিমাণে রয়েছে পুলিশি নিরাপত্তা।
আরও পড়ুন : ‘পেট্রোল ও ডিজেল প্ৰস্তুত রাখুন, নির্দেশ পেলেই সব জ্বালিয়ে দেবেন’ কংগ্রেস নেতার বক্তব্যে চাঞ্চল্য
উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে আকাশে ড্রোন ক্যামেরা উড়ছে। পুলিশ জানিয়েছে পরিস্থিতি কোথাও অস্বাভাবিক হলে বা বিক্ষোভের আঁচ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। গোরক্ষপুরের সংবেদনশীল এলাকায় ফ্ল্যাগ মার্চ করেছে পুলিশ। অবস্থা স্বাভাবিক করতে এবং বিশৃঙ্খল পরিস্থিতি যাতে নতুন করে সৃষ্টি না হয় তার জন্য উত্তর প্রদেশ সরকার কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে শহরজুড়ে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…