নিউজ

‘পেট্রোল ও ডিজেল প্ৰস্তুত রাখুন, নির্দেশ পেলেই সব জ্বালিয়ে দেবেন’ কংগ্রেস নেতার বক্তব্যে চাঞ্চল্য

‘পেট্রোল ও ডিজেল প্ৰস্তুত রাখুন, নির্দেশ পেলেই সব জ্বালিয়ে দেবেন’ ঠিক এমনই নির্দেশ দিলেন ওড়িশার এক প্রবীণ কংগ্রেস নেতা। ওড়িশার নবরঙ্গপুর জেলায় কংগ্রেসের ডাকা ১২ ঘন্টা ধর্মঘট ও বন্ধের সময় দলীয় কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দেন ওই প্রবীণ কংগ্রেস নেতা। ওড়িশার নবরঙ্গপুরে একটি ধর্ষণ ও হত্যা মামলায় পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদ করে আজ ১২ ঘন্টার ধর্মঘট ও বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস।

সেখানেই একটি ভিডিওতে দেখা গেছে, বন্ধের সময় দলীয় কর্মীদের পেট্রল ও ডিজেল ঢেলে আগুন জ্বালানোর জন্য নির্দেশ দিচ্ছেন প্রাক্তন ওই সাংসদ প্রদীপ মাঝি। ভিডিওটিতে দেখা গেছে, প্রদীপ মাঝি ফোনে কাউকে নির্দেশ দিচ্ছেন, ‘পেট্রোল এবং ডিজেল প্রস্তুত রাখুন। যখনই নির্দেশ পাবেন তখনই আগুন জ্বলিয়ে দেবেন, তারপর দেখা যাবে কি হয়।’ ভিডিওটি স্থানীয় নিউজ চ্যানেলগুলিতে প্রচার করা হয়।

আরও পড়ুন : ‘মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা’, মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের

গত ১৪ই ডিসেম্বর ওড়িশার নবরঙ্গপুরে একটি নাবালিকা মেয়েকে ধর্ষণ ও খুন করা হয়। তারপর থেকেই অভিযুক্তরা পলাতক। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিরোধী কংগ্রেস বৃহস্পতিবার নবরঙ্গপুরে ১২ ঘন্টার বন্ধ ও ধর্মঘট ডাকে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওই কংগ্রেস সাংসদ বলেন, ‘উপজাতি অধ্যুষিত এই জেলায় নিরীহ মেয়েদের ধর্ষণ ও হত্যার বিষয়ে সরকার যখন কোনো প্রতিক্রিয়া দেখায় না তখন আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বসু নীতিই গ্রহণ করতে হবে।

‘নাবালিকাকে ধর্ষণ ও হত্যার পরে ১৩ দিন কেটে গেলেও পুলিশ এখনো ময়না তদন্ত রিপোর্ট দিতে পারেনি। ডাক্তার, স্বরাষ্ট্রবিভাগ ও সরকার কী করছে?’ প্রশ্ন তোলেন তিনি। এদিকে নবরঙ্গপুরে বিজেডির সাংসদ রমেশ মাঝি কংগ্রেস নেতার বিরুদ্ধে সহিংসতার অভিযোগ এনেছেন। বিজেডি সাংসদ বলেন, ‘পুলিশ ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত করছে এবং শীঘ্রই ময়না তদন্তের রিপোর্ট পাওয়া যাবে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026