নিউজ

‘মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা’, মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের

গতকাল কলকাতার মিছিল থেকে সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধী আন্দোলনে যুক্ত ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভ আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শও দেন তিনি। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন ভাবে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। জানালেন, মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধী তৃণমূল কংগ্রেসের ডাকা মিছিলের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন এই বিজেপি নেতা। সেখানেই মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের করা বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে কৈলাস বলেন, ‘আমার মনে হয় বাংলার মুখ্যমন্ত্রী মানসিক ভারসাম্য হারিয়েছেন। সেই জন্যই এমন অসংযত আচরণ করছেন তিনি।’ এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রয়োগ হলে ভোট ব্যাংক হারাবেন মমতা। সেই ভয় থেকেই তাঁর এমন আচরণ বলে মনে করেন বিজয়বর্গীয়। এদিন মুখ্যমন্ত্রীকে চিকিৎসকের সাহায্য নেওয়ার পরামর্শও দেন তিনি।

আরও পড়ুন : ‘আগুন নিয়ে খেলবেন না’, বিজেপিকে সতর্কবার্তা মমতার

বৃহস্পতিবার কলকাতার রাজাবাজার থেকে মল্লিক বাজার পর্যন্ত এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী মিছিলে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বিক্ষোভরত ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা দিয়ে এনআরসি ও নাগরিকত্ব আইন এই বিক্ষোভ আন্দোলন বন্ধ না করার পরামর্শ দেন তিনি। ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘গণতান্ত্রিক ভাবে এনআরসি ও সিএএ বিরোধী আন্দোলন চালিয়ে যেতে হবে।’

Anirban Kundu

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026