বলিউড

নায়িকার থেকে ১৭ বছরের ছোট, রশ্মিকা মান্দান্নার চেয়েও বেশি সুন্দরী, দেখুন ছবি

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি সেখানকার তারকাদের নিয়েও মিডিয়াতে এবং দর্শকদের মাঝে মাতামাতির শেষ নেই। তবে ২০২১’এর শেষে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্যা রাইজ’ এক তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল সকলের মাঝে। ছবির অভিনেতা আল্লু অর্জুনের পাশাপাশি অভিনেত্রী রশ্মিকা মন্দনাকে নিয়েও আলোচনা কিছু কম হয়নি। বলাই বাহুল্য, বর্তমানে দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন তিনি।

বর্তমান সময়ে দাঁড়িয়ে একাধিক বলি ডিভাদের টেক্কা দিতে পারেন রশ্মিকা। তবে এই মুহূর্তে অভিনেত্রী নন তার ছোটবোন রয়েছেন চর্চায়। একাংশের মতে, তিনি অভিনেত্রীর থেকেও সুন্দর। ৮ বছর বয়সী তার বোন শিমান মন্দনা। বয়সে অনেকটাই ছোট হওয়ায় অভিনেত্রীর খুবই আদরের তিনি। তার কথায়, বোনকে ছেড়ে থাকা তার জন্য একটা বিশাল ব্যাপার। কারণ তিনি তার দ্বিতীয় মা। তিনি যে নিজের ছোট বোনকে ভীষণভাবে ভালোবাসেন তা আর আলাদাভাবে বলে দেওয়ার দরকার পড়ে না। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার একাধিক ঝলক মিলবে। বলাই বাহুল্য, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে পরিবারের সাথে ও বোনের সাথে সময় কাটাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

উল্লেখ্য, ২০২২’এর অক্টোবর মাসেই বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘গুডবাই’ ছবিটি। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছেন অভিনেত্রী। ছবিতে অমিতাভ বচ্চনের পাশাপাশি সুনীল গ্রোভার, আশিষ বিদ্যার্থী, এলি আব্রামের মতো তারকাদের দেখা মিলেছে। এছাড়াও তার একগুচ্ছ ছবি খুব শীঘ্রই আসতে চলেছে বলিউডের পর্দায়। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘মিশন মজনু’। ছবিতে সিদ্ধার্থ মালহোত্রের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। এছাড়াও রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমেল’ ছবিতেও অভিনয় করতে দেখা যাবে তাকে। পাশাপাশি দীর্ঘ প্রতীক্ষিত পুষ্পার দ্বিতীয় ভাগের টিজার খুব শীঘ্রই প্রকাশ্যে আসতে চলেছে। সেই খবর ইতিমধ্যেই মিডিয়ায় প্রকাশিত হয়েছে। আপাতত, ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন রশ্মিকা, সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

Devparna Acharya

Recent Posts

Indian Railways: ফের ট্রেন দুর্ঘটনা! ভারতীয় রেলের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

ভারতীয় রেলওয়েতে ফের একটি ট্রেন দুর্ঘটনার ঘটনা সামনে আসতেই যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ…

May 19, 2026

DA নিয়ে এখনই ভরসা হারাবেন না! বকেয়া ডিএ ও সপ্তম বেতন কমিশন নিয়ে নতুন ইঙ্গিত

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) এবং সপ্তম বেতন কমিশন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে।…

May 19, 2026

পার্ক সার্কাস স্টেশনে প্রশাসনের কড়া বার্তা, ৩ দিনের মধ্যে খালি করতে হবে এলাকা

কলকাতার ব্যস্ততম রেলস্টেশনগুলোর মধ্যে অন্যতম পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন। এই স্টেশন চত্বর ঘিরে বেআইনিভাবে বসে…

May 19, 2026

Vivekananda Scholarship 2025: কত টাকা মিলবে, কারা আবেদন করতে পারবেন?

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় শিক্ষা সহায়তা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ…

May 19, 2026

পশ্চিমবঙ্গে মহিলাদের ফ্রি বাস যাত্রা, ১ জুন নিয়ে বড় আপডেট দিলেন অগ্নিমিত্রা পাল

পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা চালু হওয়া নিয়ে সম্প্রতি জোরালো আলোচনা শুরু হয়েছে। বিশেষ…

May 19, 2026

সপ্তম বেতন কমিশন গঠন নিয়ে বড় ঘোষণা, সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিলেন অগ্নিমিত্রা পাল

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) নিয়ে নতুন করে জোরালো আলোচনা…

May 19, 2026