TVS Apache কে টেক্কা দিচ্ছে Bajaj Pulsar N160, রয়েছে অনেক ফিচার ও দেবে ব্যাপক মাইলেজ

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। আর আজকালকার দিনে একাধিক কোম্পানি মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বিভিন্ন বাজেট মূল্যের বাইক ভারতীয় বাজারে লঞ্চ করছে। এই বাজেট মূল্যের বাইকের তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় বাজাজ কোম্পানিটি। এই কোম্পানিগুলির কম মূল্যের বাইকেও অসাধারণ সমস্ত ফিচার এবং ব্যাপক মাইলেজ পাওয়া যায়। একসময় বাজাজ পালসার বাইকের জনপ্রিয়তা মন জয় করে নিয়েছিল সমস্ত স্তরের মানুষের।

দীর্ঘদিন ধরে ভারতের বাজারে ব্যাপক জনপ্রিয় এই Bajaj Pulsar বাইক। তারপর সম্প্রতি কোম্পানির নতুন চমক Bajaj Pulsar N160 ব্যাপক পছন্দ তরুণদের। এই বাইক লঞ্চ হওয়ার পর থেকে জনপ্রিয়তা ভাগ হয়ে যাচ্ছে টিভিএস অ্যাপাচির। এই বাইকের লুক ও স্পেসিফিকেশন ব্যাপক আকৃষ্ট করছে কমবয়সীদের। এই বাইকের স্পেসিফিকেশন জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Bajaj Pulsar N160 বাইকে ১৬৪.২ সিসির সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, অয়েল কুলড, ফুয়েল ইনজেক্টড ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন ১৫.৭ PS পাওয়ার ও ১৪.৬ Nm টর্ক উৎপন্ন করে। এই বাইকে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স রয়েছে। এছাড়া এই বাইকে ডিআরএল সহ প্রজেক্টর ল্যাম্প, শার্প ট্যাঙ্ক এক্সটেনশন, আন্ডারবেলি কাউল, স্টবি এগজস্ট আছে। এই বাইক ৩ টি কালার অপশনে পাওয়া যায়।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026