রাজ্য

এখন আরো সহজে হয়ে যাবে আধার এবং রেশন কার্ড সংযুক্তিকরণ, রাজ্য সরকারের নতুন নির্দেশিকা

ডিজিটাল রেশন কার্ড এবং আধার কার্ডের সংযুক্তিকরনের প্রক্রিয়া নিয়ে এবারে আরও তৎপর হয়ে উঠল রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই প্রক্রিয়া আরো তাড়াতাড়ি সম্পন্ন করে ফেলা হবে। রেশন কার্ড এবং আধার কার্ড যদি সংযুক্তি করা যায় তাহলে সকলে সময়মতো রেশন গ্রহণ করতে পারবেন এবং রেশন ডিলারদের দৌরাত্ম্য বন্ধ করা সম্ভব হবে।

এ প্রকল্প নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে বারংবার জানানো হচ্ছে সকলকে। ইতিমধ্যেই, প্রতিটি রেশন দোকানে এই সংযুক্তির কাজ শুরু হয়ে গেছে। অন্যদিকে আবার বাড়ি বাড়ি গিয়ে সরকারের প্রতিনিধিরা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করে আসছেন। সম্প্রতি আরও একটি নতুন পদ্ধতি আনা হয়েছে যার মাধ্যমে রেশন কার্ড এবং আধার কার্ডের সংযুক্তিকরণ আরো সহজ পদ্ধতিতে হবে।

খাদ্য এবং সরবরাহ দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে, ডিজিটাল রেশন কার্ড এবং আধার কার্ডের সংযুক্তিকরণ এর জন্য ইন্সপেক্টর রেশনিং অফিসার কার্যালয়ে যেতে হবে। প্রথমে সেখানে ডিজিটাল রেশন কার্ড এবং আধার কার্ড খতিয়ে দেখা হবে এবং তারপরে সংশ্লিষ্ট আবেদনকারীর আধার নম্বর মিলিয়ে দেখা হবে। তারপরে সেই আধার নম্বর এর সঙ্গে আপনার হাতের ছাপ মেলানো হবে। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আধারকার্ড এবং রেশন কার্ডের তথ্য আবারো চেক করা হবে।

১ জুলাই থেকে বাড়ি বাড়ি এসে আধার কার্ড, রেশন কার্ডের সংযুক্তিকরনের কাজ শুরু হয়ে গেছে। খাদ্য দপ্তরের ওয়েবসাইট এর তথ্য অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষকরা এসে সমস্ত তথ্য ভেরিফাই করবেন। তারপরই আঙ্গুলের ছাপ দিয়ে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডে মোবাইল নম্বর সংযুক্ত করা হবে। কিন্তু যদি আপনি রেশন দোকান থেকে এই আধার কার্ড এবং রেশন কার্ড সংযুক্তি করাতে চান তাহলে আপনাকে রেশন কার্ড এবং আধার কার্ড নিয়ে যেতে হবে। সেখানেই আপনাকে হাতের ছাপ দিয়ে আধার কার্ড এবং রেশন কার্ড সংযুক্ত করতে হবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026