পলিটিক্স

স্পিকারের কাছে সময় চাইলেন মুকুল, প্রতিবাদে আদালতে মামলা করছেন শুভেন্দু

মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করা নিয়ে এবারে আদালতে যাওয়ার সমস্ত দিনক্ষণ জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা সরাসরি জানিয়ে দিলেন আগামী সপ্তাহে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে, বিধানসভার স্পিকারকে চিঠি দিয়ে তার রাজনৈতিক অবস্থান জানানোর জন্য এক মাস সময় চেয়ে নিয়েছিলেন মুকুল রায়। কিন্তু এই সময় যাওয়ার পরের দিনই মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু বললেন, ‘গত ১০ বছরে এই স্পিকার এর আমলে পশ্চিমবঙ্গ বিধানসভায় দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা সম্ভব হয়নি। গাজোল এর বিধায়ক এর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের দাবি নিয়ে ২৩ বার শুনানি করা হয়েছিল কিন্তু কোন লাভ হয়নি। এই কারণেই আমরা এবার আদালতের দ্বারস্থ হয়ে ব্যাপারটাকে সামলাতে চাইছি। বিরোধী দলনেতা হিসেবে আমি মামলাটা করছি। আদালতের কাছে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ অথবা স্পিকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে মীমাংসা করার নির্দেশ দিতে আবেদন জানাবো আমি।’

মুকুল রায় বিরোধীদলকে বিরোধী আইন প্রণয়নের দাবি নিয়ে বারংবার সরব ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে মুকুল রায়কে করা চিঠি পাঠিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি ১৭ আগস্টের মধ্যে রাজনৈতিক অবস্থান জানানোর জন্য সময় চেয়ে নিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তিনি এই সময়টা চাইছেন। কিন্তু, সময় চেয়ে চিঠি দেওয়ার পরেই শুভেন্দু অধিকারী মুকুল রায়ের বিরুদ্ধে মামলা করতে উদ্যত হয়েছেন।

অন্যদিকে বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আদালতে যে কেউ যেতে পারে। আমি আমার দায়িত্ব পালন করছি। পদের পবিত্রতা বজায় রাখতে যা করার করব। সবাই সুবিচার পেতে পারে। এটা নিয়ে আমার কিছু বলার নেই।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026