দু’দিন পর থেকে আর পাবেন না বিনামূল্য রেশন, ধাক্কা খেল কোটি কোটি সাধারণ মানুষ

ভারতে অনেকেই আছেন যারা ভারত সরকারের দেওয়া রেশনের উপরে নির্ভর করে থাকেন। ভারতের গরীব মানুষদের জন্য বিনামূল্যে রেশন দিয়ে থাকে ভারত সরকার। ভারতের প্রত্যেকটি মানুষ ভারত সরকারের এই রেশনের সুবিধা গ্রহণ করতে পারেন। সবার জন্যই খুব কম দামের মধ্যে চাল গম এবং অন্যান্য সব জিনিস উপলব্ধ করে সরকার এই রেশন ব্যবস্থার মাধ্যমে। ভারতের কোন মানুষ যেন ক্ষুধার্ত না থাকেন, এটাই রেশন ব্যবস্থার মূল লক্ষ্য। তবে এবার এই রেশন ব্যবস্থা নিয়েই একটা বড় ঘোষণা করল সরকার।

যদি আপনিও একজন রেশন কার্ড হোল্ডার হন তাহলে ৩০ জুন তারিখটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন্দ্রীয় সরকার তাদের নির্দেশিকায় জানিয়ে দিয়েছে যারা বিনামূল্যের আসন নিচ্ছেন তাদের কিন্তু ৩০ জুন তারিখটি মাথায় রাখতে হবে। যদি সেটা আপনি না করেন তাহলে পরে আপনার কিন্তু সমস্যা হতে পারে। এরপরে কিন্তু আপনি বিনামূল্যে রেশনের সুবিধা পেতে সমস্যায় পড়তে পারেন। তাই এই তারিখের মধ্যে আপনার রেশন কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খাদ্য এবং গণবণ্টন দপ্তরের দেওয়া তথ্য অনুসারে, রেশন কার্ড লিঙ্ক করার তারিখ এখন একেবারে ঘনিয়ে এসেছে বলা যেতে পারে। আগে ৩১ মার্চ পর্যন্ত রেশন কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার সময় সীমা থাকলেও পরে ৩০ জুন অবধি এই তারিখ বৃদ্ধি করা হয়। কিন্তু তারপরেও এখনো অনেকে আছেন যারা রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেননি। তাই তাদেরকে সতর্ক করতেই ভারত সরকার একটা নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকায় জানানো হয়েছে, যদি সেই ব্যক্তিরা আর রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করেন তাহলে কিন্তু আর তারা রেশন পাবেন না। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করবেন।

কিভাবে আধার এবং রেশন কার্ড লিঙ্ক করবেন?

১. প্রথমে আপনার রাজ্যের অফিসিয়াল পাবলিক ডিস্ট্রিবিউশন পোর্টাল খুলুন।

২. এরপর আপনার যে কার্ড এই মুহূর্তে সক্রিয় রয়েছে তার সাথে আধার কার্ড লিংক করাতে আধার লিঙ্ক অপশনটি সিলেক্ট করুন।

৩. এরপর আপনার রেশন কার্ডের নম্বর এবং তারপর আপনার আধার কার্ডের নম্বর লিখুন।

৪. আপনার নিবন্ধিত মোবাইল নম্বরটি লিখুন এবং তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিন।

৫. এখন আপনি আপনার মোবাইল ফোনে একটি otp পেয়ে যাবেন।

৬. নির্দিষ্ট জায়গায় সেই ওটিপি এন্টার করুন।

৭. এরপর আপনার অনুরোধটি জমা করা হবে। প্রক্রিয়া সম্পূর্ণ হলে আপনি একটি এসএমএস এর মাধ্যমে নিশ্চিতকরন পেয়ে যাবেন।

BharatBarta Desk

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026