Categories: দেশনিউজ

বড় আপডেট রেশন কার্ডধারীদের জন্য, নতুন নিয়ম না মানলে বাতিল হবে রেশন কার্ড – RATION CARD

আপনারও যদি রেশন কার্ড থাকে এবং আপনি সরকার কর্তৃক পরিচালিত সস্তা রেশন প্রকল্পের সুবিধা গ্রহণ করেন, তাহলে অবশ্যই এই খবরটি পড়ুন। করোনার সময় সরকারের পক্ষ থেকে গরিবদের বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। সেই ধারা বজায় রেখে সরকার এখনও জনগণকে বিনামূল্যে রেশন দিচ্ছে। অবশ্য এই প্রসঙ্গে বিভাগে একটি অভিযোগ পাওয়া গেছে যে এমন অনেক লোক রয়েছে যারা রেশনের যোগ্য নন এবং বিনামূল্যে রেশনের সুবিধা পাচ্ছেন। যার কারণে হতদরিদ্র পরিবার বিনামূল্যের রেশন থেকে বঞ্চিত হচ্ছেন। এই বিষয়টি মাথায় রেখে খাদ্য ও সরবরাহ দফতর রেশন কার্ডের নিয়মে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। আপনি যদি রেশন কার্ডের যোগ্য না হন, তাহলে আপনার কার্ড বাতিল হয়ে যাবে।

রেশন ব্যাবস্থায় স্বচ্ছতা আনার জন্য এবং আসল গরিবরা যাতে বিনামূল্যে রেশন পান, সেটি সুনিশ্চিত করতে এবার বড় পদক্ষেপ নিচ্ছে সরকার। জানা গেছে যে এবার অযোগ্যদের খুব শীঘ্রই রেশন কার্ড বাতিল হয়ে যাবে। সরকার কর্তৃক জারি করা নিয়মের ভিত্তিতে রেশন কার্ড কেউ পাবেন কি না পাবেন, তা নির্ধারিত হবে। রেশন কার্ড যোগ্য হতে গেলে নিম্নলিখিত জিনিসগুলি আপনার থাকা চলবে না।

১) আপনার যদি চার চাকার গাড়ি থাকে তাহলে আপনি রেশন কার্ড পাওয়ার যোগ্য নন।

২) আপনি যদি প্লট, ফ্ল্যাট বা বাড়ির মালিক হন তাহলে আপনি যোগ্য নন।

৩) এমনকি বার্ষিক আয় ৩ লাখ টাকার বেশি হলেও আপনাকে অযোগ্য ঘোষণা করা হবে।

৪) একই সঙ্গে পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে তাকে রেশন দেওয়া হবে না।

BharatBarta Desk

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026