নিউজ

১ আগস্ট থেকে বদলে যাচ্ছে রেশন তোলার নিয়ম, জেনে নিন নতুন নিয়ম

আগামী ১ আগস্ট ২০২২ থেকে পশ্চিমবঙ্গে রেশন তোলার ক্ষেত্রে চালু করা হচ্ছে নতুন নিয়ম। এতদিন পর্যন্ত রেশন সামগ্রী তোলার জন্য হয় গ্রাহকদের আঙ্গুলের ছাপ নেওয়া হতো, না হলে মোবাইলে পাঠানো ওটিপি এর মাধ্যমে রেশন তুলতে পারতেন গ্রাহকরা। এই পদ্ধতি নিয়ে রেশন ডিলারদের সঙ্গে সরকারি আধিকারিকদের মতবিরোধ লেগেই রয়েছে। তারি মধ্যে এবার ১ আগস্ট ২০২২ থেকে নতুন নিয়ম চালু করা হচ্ছে রেশন তোলার ক্ষেত্রে। এর আগে পর্যন্ত মহারাষ্ট্র এবং বিহারে এই প্রক্রিয়া চালু থাকলেও এবারে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া চালু হতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক এই নতুন পদ্ধতির ব্যাপারে।

এবার থেকে রেশন নিতে গেলে শুধুমাত্র গ্রাহকদের আঙুলের ছাপ দিলেই হবে না। আঙুলের ছাপের পাশাপাশি অত্যাধুনিক ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল, বা সংক্ষেপে পিওএস মেশিনের মাধ্যমে গ্রাহকের আঙুলের ছবি নেওয়া হবে। মূলত আরো নির্ভুল এবং স্বচ্ছ ভাবে রেশন বন্টন প্রক্রিয়া পরিচালনা করার জন্য, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই অর্থাৎ আধার কর্তৃপক্ষের তরফ থেকে এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে পর্যন্ত এই মেশিনের মাধ্যমে শুধুমাত্র গ্রাহকদের হাতের বায়োমেট্রিক্স স্ক্যান করা হতো। এবারে এই মেশিনের স্ক্যানের মাধ্যমে গ্রাহকদের আঙুলের ছাপের ছবি ধরে রাখা হবে। তবে আঙ্গুলের ছবি ধরে রাখার জন্য এই মেশিনের সফটওয়্যার আপডেট করতে হবে এবং তা করতে হবে মেশিনটিকে অবিকল ভাবে চালু রেখেই। এই প্রক্রিয়াটি বেশ দীর্ঘ একটি প্রক্রিয়া হতে পারে বলে মনে পড়ছে সংশ্লিষ্ট মহল। তবে এই সফটওয়্যার আপডেট নিয়ে এর আগেও সমস্যার মুখে পড়েছেন রেশন ডিলাররা। এদিকে আধার কর্তৃপক্ষের তরফ থেকে চালু করা নতুন এই নিয়ম অনুসারে, রেশন বন্টন পদ্ধতি চালু রেখেই নতুন এই সফটওয়্যার আপডেট করতে হবে। একেবারে আপডেট না হলে বারংবার চেষ্টা করতে হবে।

কিন্তু এই পদ্ধতিতে রেশন নানা সময় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। কখনো রেশন দেওয়ার গতি ধীরে হয়ে যাচ্ছে তো আবার কখনো গ্রাহকদের রোষের মুখে পড়তে হচ্ছে তাদের। আবার কখনো হাতের ছাপ না মেলার কারণে, রেশন দেওয়ার পদ্ধতি বন্ধ রাখতে হচ্ছে। এর ফলে বহু মানুষ নিজের প্রাপ্য রেশন থেকে বঞ্চিত হচ্ছে মাঝেমধ্যেই। এই সমস্যা নিয়ে অবশ্য খাদ্য দপ্তর সম্পূর্ণ নিরুপায়। তারা বলছেন, আধার কর্তৃপক্ষের কথা মত এই প্রক্রিয়া সারা ভারতে চালু করতেই হবে। তাই এই পদ্ধতিতে রেশন দিতে না পারলে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরকে জরিমানার মুখে পড়তে হতে পারে। তাই অগত্যা এই নিয়ম চালু করার জন্য বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর।

Nirajana Nag

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026