করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য রাজ্য সরকার রেশন দোকান খোলা ও বন্ধের সময়সীমা বেঁধে দিলো। খাদ্য ও সরবরাহ দফতরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আগামী ২৪ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন রেশন দোকান দুবার করে খোলা থাকবে। প্রথমে সকাল ৪ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এবং তারপরে দুপুর ২ টো থেকে রাত ৮টা পর্যন্ত রেশন দোকান খোলা রাখার দেওয়া হয়েছে।
এর পাশাপাশি নির্দেশিকাতে আগামী ২৫ মে ঈদ-উল-ফিতর উপলক্ষে রেশন দোকান বন্ধ রাখার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, আগামী ৬ মাস বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। লকডাউনে রাজ্যের দুস্থ গরিব মানুষগুলোর যাতে কোনো অসুবিধা না হয় তাই এই ঘোষণা মুখ্যমন্ত্রীর।
রাজ্য সরকারেরতরফ থেকে প্রত্যেকের জন্য এখন ৫ কেজি করে চাল দেবে বলে জানিয়েছে। প্রথমে চাল ও গম দেবার কথা বলা হলেও গম নিয়ে সমস্যা হওয়ায় এখন শুধু চাল দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। রাজ্যের প্রায় ৯ কোটির বেশি মানুষ এই রেশন পরিষেবার পাবার ফলে উপকৃত হবেন। যদিও এই রেশন ব্যবস্থা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে।
আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…
ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…
আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…
ভারতের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি…
পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা (DA) এবং ৭ম পে কমিশন বাস্তবায়নের দাবিতে ফের সরব হয়ে উঠেছেন সরকারি…
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…