রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। তবে টালিগঞ্জের এম আর বাঙ্গুর হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে ঘটে গেলো বিপত্তি। হাসপাতাল থেকে পালানোর চেষ্টা স্বয়ং রোগীর। তবে তিনি করোনা আক্রান্ত কিনা সে বিষয়ে স্পষ্ট করে জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর পৌনে একটা নাগাদ কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা এম আর বাঙ্গুর হাসপাতাল পরিদর্শন করতে যান। সেই সময়ে এক মাস্ক পরা ব্যক্তি দরজার দিকে এগিয়ে যান। তাকে জিজ্ঞেস করতে বলেন, হাসপাতাল থেকে পালিয়ে যাবেন তিনি। এরপর পিপিই পরিহিত হাসপাতালের তিনজন কর্মী তাকে ধরে জীবাণুনাশক স্প্রে করে ভেতরে নিয়ে যায়। এই ঘটনার পর হাসপাতালের তরফ থেকে জানানো হয় যে, যদিও তাকে নিয়ম মেনে ভর্তি করা হয়নি তবে এই ব্যক্তিকে অসুস্থ বলে কেউ রেখে গেছেন। আদতেই তিনি করোনা আক্রান্ত অথবা কোয়ারেনটাইনে আছেন কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি।
উল্লেখযোগ্য ব্যাপার হলো কিছুদিন আগে এই হাসপাতালের একটি ভিডিও প্রকাশিত হয়। যা দেখে হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগ করছেন অনেকেই। কেউ কেউ মনে করছেন যে পরিষেবার ত্রুটির জন্যই ওই রোগী পালানোর চেষ্টা করেছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…