৩ রা মে দেশ জুড়ে দ্বিতীয় দফায় লকডাউনের সময়সীমা শেষ হলে আবার স্বাভাবিক হতে পারে রেল পরিষেবা। এ বিষয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা কল্পনা জারি রয়েছে। তবে ৩ রা মে-র পর যেহেতু লকডাউন বাড়ার তেমন কোন সম্ভাবনা নেই তাই আশা করা হচ্ছে যে, ৪ ঠা মে থেকে আবার চলতে শুরু করবে যাত্রীবাহী ট্রেন। এই সময় রেলসফর কেমন হবে তা নিয়ে সম্প্রতি একটি মহড়া সম্পূর্ণ হলো জব্বলপুর রেলওয়ে স্টেশনে। রেল ও জিআরপি কর্মীদের উপস্থিতিতে সেখানে যাত্রী সুরক্ষার বিভিন্ন দিকগুলো খুঁটিনাটি পরীক্ষা করে দেখা হলো।
রেল সূত্রে খবর, লকডাউন পরবর্তী সময়ে রেল সফর আর আগের মতো থাকবে না। আগের মতোই লাইন দিয়ে টিকিট কেটে যাত্রীরা হুড়মুড়িয়ে ট্রেনে উঠে পড়তে পারবে না। ৪ ঠা মে এয়ারপোর্টের মতো ছাঁকুনি সুরক্ষা বলয় পেরিয়ে রেলসফরে যাবেন যাত্রীরা। স্টেশনে পা রাখা মাত্র মেনে চলতে হবে সোশ্যাল ডিসট্যান্সিং।
টিকিট কাটা থেকে ট্রেনে চড়া সব ক্ষেত্রেই বজায় রাখতে হবে নির্দিষ্ট দূরত্ব। ব্যাগ চেকিং-এর পরেই যাত্রীর থার্মাল স্ক্যানিং করা হবে। তার আগে স্যানিটাইজ করা হবে যাত্রীদের। লিখে রাখা হবে যাত্রীর শারীরিক অবস্থার খুঁটিনাটি। এরপরই ট্রেনে ওঠার অনুমতি মিলবে। এই সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন করার যাত্রার ২-৩ ঘন্টা আগে স্টেশনে উপস্থিত হতে হবে যাত্রীদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…