নিউজ

করোনার জেরে টানা এক বছর ডি এ বাড়ছে না কেন্দ্রীয় কর্মীদের, জানাল সরকার

করোনার প্রকোপে তীব্র সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আর এর ফলে কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা স্থগিত রাখা হল। দেশে করোনা পরিস্থিতি যতই জটিল আকার ধারন করেছে ততই স্বাস্থ্যের খাতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে অনেকটা পরিমানে টাকা ব্যয় হয়েছে। তাই এমন প্রতিকূল অবস্থায় আর কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগী দের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা যাবে না। আর তা স্থগিত রাখা হবে ১লা জুলাই পর্যন্ত।

কেন্দ্র এই পরিস্থিতিতে যদি ডিএ বৃদ্ধি করে তবে সরকারের খাত থেকে ১৪,৫৯৫ কোটি টাকা বেরিয়ে যাবে। তাতে বর্তমানে করোনার ফলে যে সংকট সৃষ্টি হয়েছে তা মোকাবিলা করা সম্ভব হয়ে উঠবে না। তাই মোদী সরকারের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের এমন সিদ্ধান্তের ফলে ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগীর উপর প্রভাব পড়বে।

করোনার প্রকোপে সমাজের দরিদ্র মানুষের যে সংকট তৈরি হয়েছে সেদিকেও নজর দিতে হবে। ফলে এই মহার্ঘ ভাতা বা Dearness Allowance বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্র। ১লা জানুয়ারি ২০২০ থেকে আগামী ১লা জুলাই ২০২১ পর্যন্ত মহার্ঘ ভাতা বন্ধ রাখা হল। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, সরকারি কর্মীদের বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশনের উপর এর কোনো প্রভাব পড়বে না।

কেন্দ্র সরকারের এমন পদক্ষেপের পর রাজ্য গুলিও একই পথে হাঁটতে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের অর্থনীতির হাল খুব ভালো না থাকায় এবং রাজস্ব সংগ্রহের বেশিরভাগ টাকা জমি, বাড়ি বিক্রির কর আদায় ও মদ বিক্রির উপর শুল্ক চাপিয়ে জোগাড় হয়। কিন্তু লক ডাউনের ফলে সেই পথেও টাকার জোগান কমে গিয়েছে। রাজ্যের তরফে যদিও এখনো কিছু জানান হয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026