রাজ্যজুড়ে ফের প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলা, যেমন – নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূমে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া শনি ও রবিবারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই দিনাজপুর, মালদা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়াতে।
জানা গেছে, ছত্রিশগড় থেকে দক্ষিণাত্য পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে ওড়িশা ছত্রিশগড়, তেলেঙ্গানা, তামিলনাড়ুর উপর দিয়ে। এর ফলে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে এ রাজ্যে। এই জলীয় বাষ্প থেকেই তৈরি হয়েছে ঝড় বৃষ্টির পরিস্থিতি।
রাজ্যজুড়ে সকাল থেকেই রয়েছে মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তৈরি হয়েছে অস্বস্তিকর পরিবেশ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কমে হয় ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা হয় ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা ছিলো স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সাথে বাতাসে আর্দ্রতার পরিমাণ হয় ৬২-৯৫ শতাংশ। তবে গত ২৪ ঘন্টায় বৃষ্টির কোনো খবর পাওয়া যায়নি।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি সাথে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুধু তাই নয় আগামী কয়েকদিনে ভারী বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য যথা-অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…