অক্ষয়ের সাথে সম্পর্কের কথা ভুলতে পারেননি রবীনা ট্যান্ডন, নিজেই জানালেন অভিনেত্রী

৯০’এর দশকের অন্যতম জনপ্রিয় প্রথম সারির সুন্দরী অভিনেত্রী হলেন রবীনা ট্যান্ডন। শুরুর সময় থেকেই একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। তার অভিনয় জীবনের অন্যতম সফল ছবি ‘মহড়া’। ছবিতে অক্ষয় কুমারের সাথে তার অনস্ক্রিন রসায়ন বেজায় নজর কেড়েছিল সকলের। পরবর্তীকালে একে অপরকে ডেট করা শুরু করেছিলেন তারা। এরপর সম্পর্কে জড়ান তারা, যা গড়িয়েছিল বাগদান পর্যন্ত।

৯০ দশকের শেষের দিকেই একে অপরের সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন তারা। তবে শেষপর্যন্ত তা টেকেনি। বিচ্ছেদ হয় তাদের। তাদের সম্পর্ক থেকে বিচ্ছেদ পুরোটাই মিডিয়ার চর্চার বিষয়বস্তু ছিল। অবশ্য সেইকথা আর আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তবে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, অক্ষয় কুমারের সাথে নিজের এনগেজমেন্ট ভেঙে যাওয়ার ব্যাপারটা এখনো পর্যন্ত পুরোপুরি ভুলতে পারেননি তিনি।

১৯৯৪’তে ‘মহড়া’ হিট করেছিল। ১৯৯৫ থেকেই একে অপরকে ডেট করছিলেন তারা। সেইসময় মিডিয়ার পাতায় তাদের সম্পর্কও ছিল তুমুল চর্চিত। সম্প্রতি ‘এএনআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তিনি ৯০ দশকের শেষের দিকে অভিনেতার সাথে সম্পর্কে জড়ালেও সেখান থেকে বেরিয়ে এসেছিলেন দুজনেই।

‘এএনআই’এর সাথে পডকাস্ট চলাকালীন জানিয়েছিলেন, পুরো ব্যাপারটি যে সময় প্রকাশ্যে আলোচিত হচ্ছিল, সেই সময় অক্ষয় কুমার অন্য একজনের সাথে ডেট করছিলেন। পাশাপাশি অভিনেত্রী নিজেও অন্যকাউকে ডেট করছিলেন সেইসময়। এক্ষেত্রে হিংসা করার কোন কারণই ছিল না। তিনি আরো বলেন, এখনো তাদের যদি কোন অনুষ্ঠানে দেখা হয় তাহলে তারা কথা বলেন, হাসেন। একেবারে স্বাভাবিক ব্যবহারই করেন একে অপরের কোস্টার হিসেবে।

তার কথায়, এখনকার মেয়েরা সপ্তাহে সপ্তাহে নিজেদের প্রেমিক বদলায়। অনেক সম্পর্ক ভাঙে, ডিভোর্স হয়। তবে নিজের এনগেজমেন্ট ভাঙার কথাটা এখনো পর্যন্ত তার মাথায় কোথাও একটা আটকে রয়েছে। তিনি কোনভাবেই সেটি ভুলতে পারেন না। তবে এর কারণ তার নিজেরও অজানা। সেকথা অবশ্য নিজেই স্বীকার করেছেন অভিনেত্রী।

বর্তমানে রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার মেয়ে টুইঙ্কেল খান্নার সাথে ভালোভাবেই জীবন কাটাচ্ছেন অভিনেতা। ২০০১ সালেই টুইঙ্কেলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেতা। তাদের দুই সন্তানও রয়েছে আরব ও নিতারা। অবশ্য নিজের ছেলেমেয়েকে এখনই লাইম লাইটে আনতে নারাজ অভিনেতা নিজেও।

অন্যদিকে রবীনা ট্যান্ডন ২০০৪ সালে অনিল থাদানির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদেরও দুই সন্তান, রণবীর ও রাশা। উল্লেখ্য, ১৯৯৫ সালে তিনি আরো দুই কন্যাকে দত্তক নিয়েছিলেন। নাম পূজা ও ছায়া। তবে এই মুহূর্তে এ ‘এএনআই’কে দেওয়া সাক্ষাৎকারকে কেন্দ্র করেই চর্চিত অভিনেত্রী।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026