খেলা

Virat Kohli: ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ‘কিং কোহলি’, গড়বেন এই অবিশ্বাস্য রেকর্ড

আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নেমেছে ভারতীয় দল। আর সিরিজের প্রথম টেস্ট ম্যাচেই নাগপুরের সবুজ গ্রাউন্ডে বিশ্ব রেকর্ড গড়তে চলেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। চলতি এই সিরিজে অজিদের বিপক্ষে চারটি টেস্ট ম্যাচ খেলবে বিরাট কোহলিরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আসুন জেনে নেওয়া যাক, কোন বিস্ময়কর রেকর্ড করতে চলেছেন বিরাট কোহলি-

অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে বিরাট কোহলি মাত্র ৬৪ রান সংগ্রহ করতে পারলেই দুর্দান্ত এই রেকর্ড নিজের নামে করবেন ভারতীয় রান মেশিন। আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তাদের মধ্যে এমন কোন ক্রিকেটার নেই যারা এই রেকর্ডের ধারেপাশে রয়েছেন। তাছাড়া শচীন টেন্ডুলকারের পরে ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করতে চলেছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুর টেস্ট ম্যাচে ৬৪ রান সংগ্রহ করলেই ব্যক্তিগত ২৫,০০০ হাজার রানের গন্ডি স্পর্শ করবেন বিরাট কোহলি। বর্তমানে সব প্রকার আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে তার রান সংগ্রহের পরিমাণ ২৪,৯৩৬। বিরাট কোহলি একমাত্র সক্রিয় ক্রিকেটার যিনি এই রেকর্ড অর্জনের খুব কাছে দাঁড়িয়ে রয়েছেন। ইতিপূর্বে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষস্থান দখল করে রয়েছেন শচীন টেন্ডুলকার। তিনি সমস্ত প্রকার আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে মোট ৩৪,৩৫৭ রান করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা-
১. শচীন টেন্ডুলকার (ভারত)- 34357 রান
২. কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)- 28016 রান
৩. রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)- 27483 রান
৪. মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)- 25957 রান
৫. জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) – 25534 রান
৬. বিরাট কোহলি (ভারত) – 24936 রান

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026