ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা অবশেষে ক্রিকেটের ২২ গজে প্রত্যাবর্তন করতে চলেছেন। গত বছর এশিয়া কাপের মেগা আসর থেকে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন ভারতীয় এই ক্রিকেটার। এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচ খেলার পর হাঁটুতে চোট পান তিনি। এরপর টুর্নামেন্ট মাঝপথে ছেড়ে দেশে ফেরেন তিনি। চোট কাটিয়ে উঠতে না পারায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরও মিস করেছেন ভারতের এই তারকা ক্রিকেটার।
অবশেষে ক্রিকেট জগতে রবীন্দ্র জাদেজার দিনক্ষণ ঠিক করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন করবেন রবীন্দ্র জাদেজা। তবে তার আগে ফিটনেস টেস্ট দিতে হবে ভারতীয় এই অলরাউন্ডারকে। জানা গেছে, ফিটনেস প্রমাণ করতে রবীন্দ্র জাদেজাকে সৌরাষ্ট্রের হয়ে ২২ জানুয়ারি তামিলনাড়ুর বিরুদ্ধে একটি রঞ্জি ট্রফি ম্যাচ খেলতে হবে। সেখানে নিজেকে ফিট হিসেবে প্রমাণ করতে পারলে জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ পাবেন তিনি।
আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা একজন পৃথিবী বিখ্যাত অলরাউন্ডার। কিলার বোলিংয়ের পাশাপাশি ধ্বংসাত্মক ব্যাটিং করতে পারদর্শী তিনি। ইতিপূর্বে একাধিক ম্যাচে ভারতের পরাজয়ের মুখ থেকে জয়ের গণ্ডি পার করিয়েছেন ভারতীয় এই ড্যাশিং প্লেয়ার। তিনি এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ৬০টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেছেন। যেখানে ২৪২ উইকেটের পাশাপাশি ৩টি শতক সহ ২৫২৩ রান করেছেন। উল্লেখ্য, ভারতের মাটিতে অন্যতম সফল বোলার তিনি। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে রোহিত শর্মার প্রধান অস্ত্র হয়ে উঠতে পারেন রবীন্দ্র জাদেজা।
Taylor Frankie Paul’s upcoming season of The Bachelorette is facing intense scrutiny after news broke…
Shemar Moore is keeping fans in the loop about his highly anticipated spinoff series, S.W.A.T.…
Rebecca Gayheart is honoring her late husband, actor Eric Dane, with a heartfelt tribute one…
Hilary Duff is embracing her role as the playful parent with a stomach-turning twist. The…
The National Academy of Television Arts & Sciences (NATAS) has unveiled significant changes to the…
A disturbing video of influencer Taylor Frankie Paul attacking Dakota Mortensen during a 2023 altercation…