নয়াদিল্লি: অর্থনীতির ইতিহাসে এই প্রথমবার আর্থিক মন্দার কবলে পড়ল ভারত। ২০২১-এর প্রথমার্ধে ভারতের আর্থিক মন্দার পড়ার কথা স্বীকার করে নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। য়ে অর্থনীতিবিদরা এই পরিসংখ্যান তুলে ধরেছে, তাঁদের মধ্যে রয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি প্রণয়নের দায়িত্বে থাকা ডেপুটি গভর্নর মাইকেল পাত্রও৷
অর্থনীতিবিদদের মতে, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকেও দেশের অর্থনীতি সঙ্কুচিত হয়েছে৷ অগাস্ট মাসে কেন্দ্রীয় সরকারই জানিয়েছিল, এপ্রিল- জুন মাসে দেশের জিডিপি ২৩.৯ শতাংশ সঙ্কুচিত হয়েছিল৷ এবার জুলাই থেকে সেপ্টেম্বর মাসের ত্রৈমাসিকে জিডিপি ৮.৬ শতাংশ কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আরবিআই৷
করোনা পরিস্থিতি দীর্ঘ লকডাউন এসবের কারণে ভারতের আর্থিক বাজার মন্দা মুখে পড়েছে বলে আরবিআই থেকে বলা হয়েছে। অর্থনীতিবিদদের ওই দলটির মতে, ‘২০২০-২১ অর্থবর্ষের প্রথম ভাগে ইতিহাসে প্রথমবার ভারত খাতায় কলমে আর্থিক মন্দার কবলে ঢুকে পড়েছে৷’ আগামী ২৭ নভেম্বর অর্থনৈতিক পরিস্থিতির সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করার কথা কেন্দ্রীয় সরকারের৷ আর এই ইস্যুকে কেন্দ্র করে বিরোধী শিবির মোদি সরকারকে কটাক্ষ করতে ছাড়বে না বলেই মনে করছে রাজনৈতিক মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…