কলকাতা: বর্ষা বিদায় নেওয়ার পর পরই হেমন্তের হিমেল হাওয়ায় শীতের পরশ লেগেছে গোটা রাজ্যে। ভোরের দিকে হাওয়ার দাপট এতটাই যে শীত অনুভূত হচ্ছে রাজ্যবাসীর। যদিও গত দু-তিন দিন ধরে তাপমাত্রা ২০ ডিগ্রির ধারেকাছে ঘোরাফেরা করছে। কিন্তু তবুও এ বছর শীতটা তাড়াতাড়ি আসবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। তবে কালীপুজোয় শীত শীত ভাব থাকবে কিন্তু শীত পড়তে এখনও একটু দেরি আছে। তাপমাত্রা সামান্য কমলেও জাঁকিয়ে শীত এখনই নয়। বরং বেলা বাড়লে অস্বস্তি থাকবে। হাল্কা শীতের আমেজ থাকবে রাত ও সকালের দিকে। এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর৷
গতকাল, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। পারদ সামান্য নামলেও এখনই জাঁকিয়ে শীত নয় বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত চার-পাঁচ দিন ২০ ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতি, শুক্র এবং রবিবার পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এর ফলে জম্মু-কাশ্মীর, লাদাখ ও মোজাফফরপুর শনি ও রবিবার ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। এই তুষারপাতের ফলে রাজ্যে শীতল হাওয়া এলে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
সুতরাং, সব মিলিয়ে শীত এখনই পড়ছে না। এমনকি হেমন্তের হিমেল হাওয়ায় যে শীত অনুভূত হচ্ছিল, তা কালীপুজোর শুভলগ্নে কিছুটা কম অনুভব হবে বলেই মনে করা হচ্ছে। তবে প্যাচপেচে গরম না হলেও হেমন্তের হিমেল হাওয়ার অনুভব পাবে রাজ্যবাসী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…