সুশান্ত মামলার পর গোটা দেশ সত্য জানতে আগ্রহী হয়ে উঠেছিলো, বলিউডের মাদকযোগ নিয়ে যেই তাণ্ডব শুরু হয়েছিলো সেই লীলা স্তিমিত। কিন্তু হালকা আগুনের আঁচ এখনও আছে। বলিউডের ঘর এখনও NCB-র কড়া নজরে বন্দী। একে একে ঝুলি থেকে বেরিয়ে আসে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীতের মতো নাম। এরপরেও সেই তালিকায় এসেছে ফিরোজ নাদিয়াদওয়ালার পরিবার এবং অভিনেতা অর্জুন রামপালের গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা।
সূত্রের খবর অনুযায়ী, অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের ভাই অ্যাগিসিয়ালস ডেমেট্রিয়াডেস মার্কেটিংয়ের কাজের আড়ালে মাদকপাচার করেন। এমনকি তাঁর সঙ্গে একাধিক মাদক পাচারকারীর যোগাযোগ আছে। এরপরেই অর্জুনের একাধিক বাড়িতে তল্লাশি চালিয়ে গেছে এনসিবি-র টিম। এরপর অর্জুন রামপাল ও তাঁর গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে এনসিবি৷ বুধবার মুখ ঢেকে এনসিবির দফতের যান গ্যাব্রিয়েলা।
গ্যাব্রিয়েলার ভাইয়ের কারণেই NCB’র সন্দেহের তালিকায় রয়েছেন অর্জুন রামপাল ও তাঁর গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা।
গ্যাব্রিয়েলার আজ মুখ ঢেকে NCB’র দপ্তরে হাজিরা দেন। দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়৷
অর্জুনের সঙ্গে গ্যাব্রিয়েলার সম্পর্ক ২০১৯ থেকে। বর্তমানে এই দুই জনের একটি পুত্র সন্তান আছে, দুই জনেই অবিবাহিত। অর্জুনের সঙ্গে একই বাড়িতে থাকেন গ্যাব্রিয়েলা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…