স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘তিতলি’-তে এল এক নতুন ও বিপজ্জনক মোড়। তিতলির প্লেন সফরের সময় বিপদের মুখে পড়ে পাইলটের অনভিজ্ঞতায়। তিতলি সিদ্ধান্ত নেয় নিজে প্লেন চালিয়ে যাত্রীদের রক্ষা করার। ‘তিতলি’-এর এই প্রোমোটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে হাস্যাস্পদ হয়েছে সিরিয়ালটি।
সবাই বলছেন, গরু যেভাবে গাছে ওঠে এবার সিরিয়ালের চিত্রনাট্য সেভাবেই গাছে উঠতে শুরু করেছে। অনেকে আবার বলেছেন, তিতলি ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ইলেকশনে জিতিয়ে নিয়ে আসবে। অনেকে আবার তিতলির কাছে প্লেন চালানোর ট্রেনিং নেবেন বলেছেন। আশঙ্কা করা হচ্ছে, এই ধরনের আজগুবি চিত্রনাট্যের ফলে এই সিরিয়ালের টিআরপি না নেমে যায়।
চলতি বছরের 13 ই জুলাই স্টার জলসায় শুরু হয় ‘তিতলি’ ধারাবাহিকটি। এই ধারাবাহিকে তিতলির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী। মধুপ্রিয়া অভিনীত চরিত্র তিতলির স্বপ্ন পাইলট হওয়ার। কিন্তু সে বধির অর্থাৎ শ্রবণশক্তিহীন। কিন্তু বধির হওয়া সত্ত্বেও তিতলি কিভাবে জীবনের অনেক বাধা-বিপত্তি পেরিয়ে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যায়, তা নিয়েই তৈরী হয়েছে এই সিরিয়ালের গল্প। কিন্তু এত সংবেদনশীল একটি বিষয়ে তৈরী সিরিয়ালের চিত্রনাট্যের এই হাল নিয়ে এই মুহূর্তে দর্শকরা যথেষ্ট শঙ্কিত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…