বিনোদন

কাজলের মালদ্বীপ ডায়েরি, রইল একের পর এক ছবি

৩০ অক্টোবর ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন সিঙ্ঘম গার্ল কাজল আগরওয়াল। করোনা পরিস্থিতির মধ্যে এলাহি বিয়ের আয়োজন না করলেও পরিবারের লোকেদের সঙ্গে চুটিয়ে বিয়ের অনুষ্ঠান সেলিব্রেট করেন এই দক্ষিনি অভিনেত্রী। বিয়েতে মিডিয়ার প্রবেশ নিষিদ্ধ থাকলেও অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায়র মধ্যে দিয়ে সকলের সঙ্গে সংযোগ রেখেছিলেন। দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা হওয়ার পর ঠিক সাত দিনের মাথায় এই কাপল উড়ে যান মালদ্বীপে। এখন অভিনেত্রীর ইন্সটাগ্রাম পেজে শুধুই মধুচন্দ্রিমার ছবি। স্বামী গৌতমের সঙ্গে চুটিয়ে উপভোগ করছেন সমুদ্রের স্নিগ্ধতা, মাখছেন গায়ে সূর্যের রং, ভালবাসছেন একে অপরকে। দেখুন ‘সিঙ্ঘম গার্লের মালদ্বীপ ডায়েরি’-

নীল জলের পাশে নীল বসনে অপরূপা কাজল। কখনো হাতে কফির কাপ তো কখনো স্বামীর সঙ্গে ফটোশ্যুটে ব্যস্ত।

সকালের সূর্যের নরম আলো আর সমুদ্রের স্নিগ্ধতাকে গায়ে মেখে ফেলে আসা রুটিনের একটু প্র্যাকটিস।

হাতে মেহেন্দি নিয়ে নীল থেকে কখনো লালেও মেতেছেন অভিনেত্রী। লাল ফিনফিনে পোশাকে কাজল ধরা দিয়েছে মোহময়ী রূপে।

‘সিঙ্ঘম গার্লের মালদ্বীপ ডায়েরি’ র পাতায় রয়েছে স্বামীকে গিয়ে ম্যাসাজ নেওয়ার ছবিও………… ক্যাপশনে রয়েছে Partner in everything @kitchlug

একটি ছবির ক্যাপশানে কাজল লেখেন, “আমার হৃদয় আজ ভীষণই খুশি, নিজেকে উন্মুক্ত লাগছে। প্রতিবার এই সুন্দর দেশটা ঘুরে দেখতে চাই।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026