মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। কলেজে ভর্তির চেষ্টা যেমন চলছে তেমন প্রচুর ছেলে মেয়ে সরকারি চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করছে। অনেকেই ফর্ম তোলা শুরু করেছে এমনকি অনেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে। গ্রাম ও মফঃস্বল এলাকার ছেলে মেয়েদের মধ্যে বেশিরভাগ ছেলে মেয়ে সরকারি চাকরির জন্য মরিয়া, এবং এরাই বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করে। তাহলে, এবারে তাদের জন্য রইলো সুখবর। সুযোগ আসছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’র (RBI Recruitment 2023) তরফ থেকে।
এক্ষেত্রে, ব্যাঙ্ক মেডিকেল কাউন্সিল পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। চলতি মাসের ৩০ তারিখের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হল , প্রার্থীদের প্রতি ঘণ্টায় ১০০০ টাকা দেওয়া হবে। যিনি আবেদন করবেন তার যোগ্যতা থাকতে হবে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা অনুমোদিত প্রতিষ্ঠান থেকে অ্যালোপ্যাথিতে এমবিবিএস ডিগ্রি বা, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা অনুমোদিত প্রতিষ্ঠান থেকে জেনারেল মেডিসিনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, বা হাসপাতাল/ক্লিনিকে মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।
অভিজ্ঞতা যেমন থাকতে হবে তেমনই এই চাকরির জন্য আবেদন করা প্রার্থীদের মেরিট লিস্টের ভিত্তিতে নাম তালিকাভুক্ত করা হবে, পরবর্তীতে ওই প্যানেল থেকে পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। রিজার্ভ ব্যাঙ্কের আওতায় কাজ পেতে কে না চায় না, বহু সংখ্যক ছেলে মেয়ে মুখিয়ে থাকে এই ধরনের কাজের জন্য। তবে এই কাজের জন্য বিশদে জানতে প্রার্থীকে আরবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে হবে। চাইলে RBI এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন কিংবা https://studycafe.in/wp-content/uploads/2023/06/RBI-Recruitment-2023-1.pdf এই লিঙ্কে ক্লিক করে বিশদে জানতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…