নিউজ

অপেক্ষার ৪৮ ঘন্টা, কবে বাংলায় আগমন ঘটবে বৃষ্টির? কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস

বাংলায় বেশ কিছুটা লেট আসছে বর্ষা। আগেই বলা হয়েছিল কেরলে এই বছর বেশ কিছুটা পরে আবির্ভাব ঘটেছে বৃষ্টির। সেই কারণে পশ্চিমবঙ্গের বর্ষার উপরেও এর প্রভাব পড়বে বইকি। ক্যালেন্ডার অনুযায়ী বুধবারের মধ্যেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি ঢুকে পড়ার কথা ছিল। কিন্তু বাংলার ভাগ্য এই বছর খুব একটা ভালো নয়। আরব সাগর উপকূলে ব্যাপক ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে এবছর পশ্চিমবঙ্গে বেশ কিছুটা লেট লতিফ বর্ষা। এই ঘূর্ণিঝড়ের কারণেই অবশ্য কেরলে প্রবেশ করতে পারছে না বর্ষা। মৌসম ভবন সূত্রে খবর, এই মুহূর্তে কেরলে বর্ষা প্রবেশ করতে আরো ৪৮ ঘন্টা থেকে ৭২ ঘণ্টা সময় লাগবে।

তবে কবে বাংলায় বর্ষার অগ্রগতি হবে সেই নিয়ে এখনো পর্যন্ত দ্বন্দ্ব রয়েছে সকলের মধ্যেই। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে ১৪ তারিখের পর বাংলায় বর্ষার আগমন করতে পারে। কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বটে কিন্তু তাতে বিশেষ কিছু লাভ হবে না। গরম একেবারেই কমবে না বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৬° সেলসিয়াস। কিছু জেলায় আজ বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তবে তাতে বিশেষ কোন লাভ হয়নি বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে ভ্যাপসা গরমের কারণে এখনো সমস্যায় রয়েছেন বঙ্গবাসী। ছাতা এবং রোদ চশমা থেকে শুরু করে সবকিছুই এখন নিত্যদিনের সঙ্গী। তাই যদি আপনাকে রোদের মধ্যে বাইরে বেরোতেই হয় তাহলে আপনাকে অবশ্যই এই রকম কিছু জিনিস সঙ্গে নিয়ে বেরোতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026