বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হরিয়ানভি ডান্সাররা ভাইরাল হচ্ছেন নিজেদের নাচের ভিডিওর সূত্র ধরেই। তাদের মধ্যে অন্যতম স্বপ্না চৌধুরী, থেকে থেকেই যার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। আর সেইসমস্ত ভিডিওগুলি দেখার অপেক্ষায় থাকেন নেটদুনিয়ার দর্শকরাও। তবে সম্প্রতি স্বপ্না চৌধুরী নয়, আর সি উপাধ্যায়ের দুর্দান্ত নাচের ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে হরিয়ানভি দর্শকদের।
এই মুহূর্তে হরিয়ানভি প্রথম সারির নৃত্য শিল্পীদের মধ্যে আর সি উপাধ্যায় অন্যতম। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাকে চর্চায় থাকতে দেখা যায়। থেকে থেকেই তার নাচের ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি ‘হানসরাম গুরজার’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে তার নাচের একটি পুরনো ভিডিও পুনরায় চর্চার আলোয় উঠে এসেছে। এই ভিডিওতে আর সি উপাধ্যায়কে একটি জনপ্রিয় ধামাকেদার হরিয়ানভি গান ‘ঢাই লিটার দুধ’এর তালে স্টেজের উপর নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। এই গানের তালেই স্টেজ কাঁপিয়েছেন তিনি। আকাশি রঙের একটি সালোয়ার কামিজ দেখা গিয়েছে তার পরনে। স্টেজে আর সি’র সাথেই তুমুল নেচেছেন এই বয়স্ক ভদ্রলোক। স্টেজের উপর টাকার বৃষ্টি করিয়েছেন সেখানে উপস্থিত দর্শকরাও। গোটা ভিডিওটি দেখলেই সেইসমস্ত ঝলক চোখে পড়বে সকলের। সম্প্রতি সেই ভিডিওটির সূত্র ধরেই চর্চায় তিনি।
উল্লেখ্য, আর সি উপাধ্যায়ের এই নাচের ভিডিওটি ৪ বছর আগে উল্লেখ্য ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যা পৌঁছে গিয়েছে ৩ লাখের কাছাকাছি মানুষের কাছে। তার নাচ দেখে সেখানে উপস্থিত দর্শকরাও বেশ উচ্ছ্বসিত ছিলেন, তা ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে। ৪ বছর পার হয়ে গেলেও সম্প্রতি পুনরায় আর সি উপাধ্যায়ের এই ভিডিওটি তার অনুরাগীদের মাঝে ও নেটদুনিয়ার একাংশের কাছে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। প্রশংসাও করেছেন বহুজন, কমেন্টবক্সে চোখ রাখলেই তার ঝলক মিলবে। এই ভিডিওর সূত্র ধরেই আপাতত চর্চার আলোয় রয়েছেন তিনি। রইল সেই ভিডিও, দেখে নিন।
কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…
এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…
মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…
আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…
লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…
বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…