টেক বার্তা

বিনামূল্যে দেখতে পাবেন আইপিএল, একদম সস্তার প্ল্যান আনল Jio

ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থার রিলায়েন্স জিও সম্প্রতি লঞ্চ করে দিয়েছে তাদের একেবারে নতুন প্রিপেড প্ল্যান যাতে মাত্র ৫৯৮ টাকা খরচ করলেই আপনারা পেয়ে যাবেন Disney+Hotstar ভিআইপি মেম্বারশিপ। এই নতুন প্ল্যানের পরে এবারে এই কোম্পানির কাছে বর্তমানে রয়েছে ৪টি প্রিপেড প্ল্যান যেখানে ভয়েস কলিং এবং ডেটা বেনিফিট একসাথে পাওয়া যাবে। এই প্ল্যান গুলির মূল্য যথাক্রমে ৪০১, ৫৯৮, ৭৭৭ এবং ২,৫৯৯ টাকা। এছাড়াও কোন কলিং এবং এসএমএস বেনিফিট বাদ দিয়ে রিলায়েন্স জিও আপনাকে অনেকগুলি ডাটা প্যাকেজ দিচ্ছে।

এবার এই নতুন লঞ্চ হওয়া ৫৯৮ টাকার প্যাকে আপনারা পেয়ে যাবেন প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ৫৬ দিনের ভ্যালিডিটি। এছাড়াও থাকছে ৩৯৯ টাকার ১ বছরের Disney+Hotstar ভিআইপি সাবস্ক্রিপশন। এই সাবস্ক্রিপশন এ আপনারা বিনামূল্যে আইপিএল দেখতে পারবেন Disney+Hotstar অ্যাপ্লিকেশনে।

বেনিফিট –

এই নতুন প্ল্যান এর সঙ্গে আপনাকে দেওয়া হবে ২ জিবি করে প্রতিদিন হাই স্পিড ডাটা। ২ জিবি শেষ হয়ে গেলে আপনার নেটের স্পিড কমিয়ে ৬৪ kbps করে দেওয়া হবে। আপনারা আনলিমিটেড জিও থেকে জিও ভয়েস কল করতে পারবেন। এ ছাড়া যদি অন্য নেটওয়ার্কে কল করতে হয় তাহলে আপনি পাবেন ২,০০০ মিনিট বিনামূল্যে। সঙ্গে থাকে প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুবিধা। আপনাদের জানিয়ে রাখি, এই প্ল্যানের বৈধতা ৫৬ দিনের।

এই প্ল্যানের সঙ্গে আপনারা বিনামূল্যে ৩৯৯ টাকার Disney+Hotstar ভিআইপি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। এই সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনারা ২০২০ আইপিএল দেখতে পাবেন Disney+Hotstar প্লাটফর্মে একেবারে বিনামূল্যে। তবে, মনে রাখবেন টানা ১ বছর ধরে যদি Disney+Hotstar ভিআইপি সাবস্ক্রিপশন ব্যবহার করতে হয় তাহলে আপনাকে জিও নেটওয়ার্ক এই থাকতে হবে। অন্য নেটওয়ার্কে নিজের নম্বর পোর্ট করে ফেললে, সাবস্ক্রিপশন আর কাজ করবে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026