টেক বার্তা

দারুন অফার! ৩৬ হাজার টাকা ছাড় দিয়ে বিক্রি হচ্ছে এইসব গাড়ি

সম্প্রতি করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে ক্রমশ দেশজুড়ে আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর আগস্ট মাসে গ্রাহকদের এন্ট্রি লেভেল বাজেট হ্যাচব্যাক গাড়ি কেনার প্রবণতা বাড়তে দেখা যাচ্ছে। এমনকি আগের বছরের আগস্ট মাসের তুলনায় চলতি বছরে এন্ট্রি লেভেল বাজেট হ্যাচব্যাক গাড়ির সেল ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আপনি শুনলে অবাক হবেন, করোনার প্রকোপের মধ্যেও চলতি বছরের আগস্ট মাসে ২৩৮৮৭ টি বাজেট হ্যাচব্যাক গাড়ি বিক্রি হয়েছে। সেই সাথে বিভিন্ন অটোমোবাইল কোম্পানিগুলিও তাদের বাজেট গাড়ির উপর ভারী ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করেছে। আপনি এই মুহূর্তে যদি সাধ্যের মধ্যে একটি গাড়ি কেনার প্ল্যান করেন, তাহলে অবশ্যই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন এবং জেনে নিন সেরা তিনটি বাজেট গাড়ির সম্বন্ধে।

১) Maruti Suzuki Alto:

মারুতি সুজুকির এন্ট্রি লেভেল বাজেট গাড়ি Alto চলতি বছরের আগস্ট মাসের সর্বাধিক বিক্রিত বাজেট হ্যাচব্যাক গাড়ি। গাড়িটিতে ৩ সিলিন্ডারের ৭৯৬ সিসির একটি পেট্রোল ইঞ্জিন আছে যা ৪৬.৩৬ bhp পাওয়ার ও ৬২ Nm টর্ক উৎপন্ন করতে পারে। গাড়িটিতে ৫ স্পিড মানুয়াল ট্রানস্মিশন গিয়ার বক্স আছে। এই গাড়িটি ২২.০৫ kmpl মাইলেজ দেয়। বর্তমানে ভারতের বাজারে গাড়িটির এক্স শোরুম মূল্য প্রায় ২৯৪৮০০ টাকা। সেই সাথে গাড়িটি বর্তমানে কিনলে আপনি ৩৮০০০ টাকা অব্দি ডিসকাউন্ট পেতে পারেন। ক্যাশ ডিসকাউন্ট বাবদ ১৮০০০ টাকা ও এক্সচেঞ্জ বোনাস হিসাবে ১৫০০০ টাকা ছাড় পেতে পারেন। এছাড়াও কর্পোরেট বোনাস হিসাবে অতিরিক্ত ৫০০০ টাকার ডিসকাউন্টও আপনি পেয়ে যেতে পারেন।

২) Renault kwid:

Renault kwid আগস্ট মাসে সর্বাধিক বিক্রিত এন্ট্রি লেভেল বাজেট গাড়ির তালিকার তৃতীয় স্থানে আছে। গাড়িটিতে ৭৯৯ সিসির একটি পেট্রোল ইঞ্জিন আছে যা ৫৬৭৮ rpm এ ৫৩ bhp পাওয়ার ও ৪৩৮৬ rpm এ ৭২ Nm টর্ক উৎপন্ন করতে পারে। গাড়িটি ২২.০৭ kmpl এর মাইলেজ দেয়। ভারতের বাজারে বর্তমানে গাড়িটির এক্স শোরুম মূল্য ২.৯২ লাখ টাকা। কিন্তু বর্তমানে আপনি গাড়িটা কিনলে ৩৫০০০ টাকা অব্দি ডিসকাউন্ট পেতে পারেন।

৩) Datsun redi-go:

Datsun redi-go গাড়িটি ০.৮ লিটার ও ১.০ লিটার পেট্রোল ইঞ্জিন ভার্সনে পাওয়া যায়। ০.৮ লিটারের ইঞ্জিন গাড়িটিতে ৫৬০০ rpm এ ৫৪ bhp পাওয়ার ও ৪২৫০ rpm এ ৭২ Nm টর্ক উৎপন্ন হয়। অন্যদিকে, ১.০ লিটার পেট্রল ইঞ্জিন গাড়িটিতে ৫৫০০ rpm এ ৬৭ bhp পাওয়ার ও ৪২৫০ rpm এ ৯১ Nm টর্ক উৎপন্ন হয়। ০.৮ লিটার ও ১.০ লিটার পেট্রোল ইঞ্জিন গাড়িগুলিতে যথাক্রমে ২০.৭১ kmpl ও ২০.৭ kmpl মাইলেজ দেয়। বর্তমানে ভারতের বাজারে Datsun redi-go গাড়িটির মূল্য ২.৮৩ লাখ টাকা থেকে শুরু হয়। সেই সাথে এই গাড়িটির ওপর কোম্পানি বর্তমানে ২৯৫০০ টাকা অবধি ছাড় দিচ্ছে। আপনি সেপ্টেম্বর মাসের মধ্যে গাড়িটা কিনলে বুকিং বেনিফিট বাবদ ৭৫০০ টাকা ও এক্সচেঞ্জ অফার বাবদ ১৫০০০ টাকা পেয়ে যেতে পারেন। এছাড়াও কর্পোরেট বোনাস হিসাবে আপনি অতিরিক্ত ৭০০০ টাকার ছাড় পেতে পারেন। কিন্তু এই অফারটি সীমিত সময়ের জন্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026