বিনোদন

ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের অস্বাভাবিক মৃত্যু, বাথরুমে পাওয়া গেল নিথর দেহ

এ যেন ফ্যাশন দুনিয়ার নক্ষত্র পতন। প্রয়াত হলেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ, ব্রড স্ট্রিটের বাড়ির নিজস্ব বাথরুম থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। শর্বরীর অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যান লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ করলে শর্বরীর ছেলে অমলিন দত্তর দাবি শারীরিক কোন অসুস্থতা ছিল না তাঁর মায়ের এবং পরিবারের অন্যান্য সদস্যরা দাবি করেছেন, গতকাল সকাল থেকে তাঁর দেখা পাওয়া যায়নি তাঁর। পরিবারের লোকজন ভেবেছিলেন, তিনি কোনও কাজে বেরিয়েছেন। এরপর, শর্বরীর ছেলে অমলিন দত্তর দাবি, রাতেও মা না ফেরায় চিন্তিত হয়ে পড়েন তাঁরা। রাত সাড়ে ১১টা নাগাদ নিজস্ব বাথরুম থেকেই উদ্ধার হয় শর্বরী দত্তের মৃতদেহ। ইতিমধ্যে শরীর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে সূত্রের খবর, বাথরুমে পড়ে গিয়ে তিনি হয়তো হৃদরোগে আক্রান্ত হন।

উল্লেখ্য, বাংলা চলচ্চিত্র জগতে শর্বরী দত্ত একটি অতি পরিচিত নাম। ফ্যাশন দুনিয়ায় নারী-পুরুষ বিভেদ করেননি। তাঁর নিজস্ব ডিজাইন করা শেরওয়ানি, আংরাখা, পিরান, বন্ধগলা ও কুর্তা দেশীয় ও আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় ঝড় তোলে। তিনি যেমন মেয়েদের জন্য নিপুণ হস্তে ডিজাইন করেন তেমন পুরুষদের জন্যেও রঙিন ধুতির চল এনে সাড়া ফেলে দিয়েছিলেন। এমনকি পুরুষদের জন্য বিশেষ সোনার গয়না ডিজাইন করতে শুরু করেন তিনি। সেই নক্ষত্রের পতন হল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ। ২০২০ র এ এক আরেক দুঃসংবাদ।

রইল শর্বরী দত্তের ফ্যাশন কালেকশনের ভিডিও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026