জীবনযাপন

আপনার এই লক্ষনগুলি নেই তো? তাহলে কিন্তু কিডনির সমস্যা!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি। তাই কিডনি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে শুরু হয় একের পর এক সমস্যা। কিডনির অসুখ হলে আগে থেকে প্রায় বোঝাই যায়না বললেই চলে। কিন্তু কিছু এমন লক্ষণ থাকে যেগুলো থেকে আগেভাগে সতর্ক হওয়া যায়। সেই লক্ষণ গুলো সম্বন্ধে জেনে রাখা খুবই জরুরি। জেনে নিন এমনই কিছু লক্ষণ-

১. দিনের মধ্যে যদি স্বাভাবিকের তুলনায় বেশি বার প্রস্রাব লাগে তাহলে অবশ্যই সতর্ক হওয়া উচিত। কিডনি ঠিকভাবে কাজ না করলে এমনটা হতে পারে।

২. মুখ, চোখের কোল যদি হঠাৎ করে ফুলে যায় তাহলে সতর্ক হন। কারণ কিডনির সমস্যা থেকে এমনটা হতে পারে।

৩. হাত, পা বা পিঠের পেশিতে হঠাৎ করেই ঘন ঘন অস্বাভাবিক টান বা খিঁচুনি ধরছে, তাহলে সতর্ক হন। এগুলো কিডনির সমস্যার লক্ষণ হতে পারে।

৪. ত্বক যদি অসময়ে শুষ্ক হয়ে যায়, তাহলে অবশ্যই সতর্ক হওয়ার প্রয়োজন। এটা কিডনির কোনো সমস্যা হলে এমনটা হতে পারে। কারণ কিডনি আমাদের শরীর থেকে ক্ষতিকর পদার্থ গুলি ছেঁকে বাইরে বের করে দেয়। কিডনি ঠিক ভাবে কাজ না করলে এই ক্ষতিকর পদার্থ গুলি জমে গিয়ে ত্বক রুক্ষ ও শুষ্ক করে দিতে পারে।

৫. যদি দেখেন আপনার মুত্রথলিতে কোনো সংক্রমণ হয়েছে বা প্রস্রাবের সময় জ্বালা করছে তাহলে সেটা কিডনির সমস্যার জন্যে হতে পারে।

৬. পায়ের পাতা বা গোড়ালি হঠাৎ করেই অস্বাভাবিক ফুলে গেলে সেটা কিডনির অসুখের লক্ষণ হতে পারে।

৭. পিঠের দিকে, কোমরের একটু উপরে যদি ঘন ঘন ব্যাথা অনুভব করেন তা হলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি। কিডনি ঠিক ভাবে কাজ না করলে এটা হতে পারে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026