এখনো পর্যন্ত ভারতে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। আক্রান্ত হয়েছেন ৪২৫ জন। হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চীন ছাড়িয়ে নোভেল করোনা ভাইরাস নিজের প্রতিপত্তি বিস্তার করেছে সারা বিশ্বে। গোটা বিশ্বকে সংকটজনক পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে নোভেল করোনা ভাইরাস।
সারা বিশ্বে ৩ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে বিশ্ব জুড়ে প্রায় ১৪ হাজার। এমন বিপদজনক পরিস্থিতিতে হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা, কিন্তু তৈরি হয়নি করোনার বিরুদ্ধে লড়ার কোনো প্রতিষেধক। এমন পরিস্থিতিতে কিছুটা আশার আলো শুনিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তাদের তরফ থেকে বলা হয়েছে, যদি করোনায় আক্রান্ত রোগীর পরিস্থিতি খুব খারাপ হয় তবে সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সি-ক্লোরোকুইন।
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশেষ টাস্কফোর্স তৈরির পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার অ্যান্টিভাইরাল এর পাশাপাশি ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিজিন ব্যবহারের অনুমতি দিল প্রশাসন। তবে শুধুমাত্র জরুরি অবস্থার রোগীদের ক্ষেত্রেই এই নির্দেশ দিয়েছে সে দেশের প্রশাসন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…