কৌশিক পোল্ল্যে: করোনা ভাইরাসের ভয়বহতা দিনদিন বেড়েই চলেছে, নতুন মাত্রা স্পর্শ করছে বিশ্ববাসীর মৃতের সংখ্যায়। বিপর্যয় ঘনিয়ে আসা এই ভাইরাসের উৎপত্তিস্থল চিন। প্রথমে চিনের ইউহান শহর থেকে গোটা দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। চিনে প্রায় দেড় হাজারের কাছাকাছি মানুষ ইতিমধ্যেই মৃত্যুর শিকার। যদিও বর্তমানে সে দেশের অবস্থা স্থিতিশীল, গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যাও প্রায় নেই বললেই চলে।
চিনের পরপরই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই ভয়ংকর ও প্রানঘাতী ভাইরাস, যার মুখ্য শিকার ইতালি ও স্পেন। যেখানে ইতালিতে ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ৭৯৩ একটি রেকর্ড সৃষ্টি করেছে, সেখানে ধীরপদে একই অবনতির দিকে ধাবমান স্পেন, যে দেশে মৃতের সংখ্যা ১৬০০ এর কাছাকাছি।
দিনরাত এক করে আক্রান্তদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তৎপর ডাক্তাররা, সেখানে এই ঐতিহাসিক ঘটনায় সকলেই হতবাক। এক ডাক্তার দম্পতি নিজেদের নিরলস পরিশ্রমে সারিয়ে তোলেন ১৩৪ জন করোনা আক্রান্ত ব্যক্তিকে। টানা কুড়ি দিন একই প্রোটোকলে থাকার জেরে উভয়েই শিকার হন করোনার গ্রাসে। শেষে মৃত্যু নিশ্চিত জেনে একে অপরকে শেষ চুম্বন করেন ওই দম্পতি।
এর এক ঘন্টার মধ্যেই যুগলের মৃত্যু ঘটে, তবে তাদের শেষ মুহূর্তের ছবিটি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সকলেই তাদের সাহসী কর্মকান্ডকে কুর্নিশ জানিয়ে তাদের আত্মার চিরশান্তি কামনা করেছেন। বিপর্যয়ের সময় এই ঘটনা যেন সিনেমার মতই সুন্দর, একইসঙ্গে বেদনাদায়ক ও বিরল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…